Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, একটুর জন্য রক্ষা পেলেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা। দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদায়। দুর্ঘটনার জেরে গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পলাতক। শুভেন্দু অবশ্য নিরাপদেই রয়েছেন।

আরও পড়ুনঃ BJP: রথের পোস্টারে রয়েছেন বিধায়ক, নেই সাংসদ দিলীপ ঘোষ

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ২ টো নাগাদ রথযাত্রা উপলক্ষে তমলুকের ইসকন মন্দিরে যাচ্ছিলেন। সেইসময়ই শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, একটুর জন্য রক্ষা পেলেন । ধাক্কা মারার পরই ট্রাকটিকে ধাওয়া করতে শুরু করে পুলিশ। কিন্তু সেই ব্যক্তি অধরা।

শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা 
শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা 

সূত্রের খবর, যে গাড়িতে ট্রাকটি সজোরে ধাক্কা মেরেছে, সেই গাড়িতে উপস্থিত ছিলেন না শুভেন্দু। সেভাবে কেউ গুরুতর আহত হয়নি বলেই জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেচেদা থানার পুলিশ।

শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা 

শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা 
শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা 

কিন্তু পথে কি কারণে দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখা দরকার মনে করছে বিজেপি। ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি, এই অভিযোগ নিছকই কল্পনাপ্রসূত। এই দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি, দাবি তৃণমূলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন