BJP: রথের পোস্টারে রয়েছেন বিধায়ক, নেই সাংসদ দিলীপ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খড়গপুরে বিজেপির গোষ্ঠীকোন্দল সম্পর্কে অবগত রাজনৈতিক মহল। সেখানে বিধায়ক এবং সাংসদের সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়। কেন্দ্রের নেতাদের বারবার ধমকানির পর এই দূরত্ব কিছুতেই মিটছে না। লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার রথের পোস্টারে রয়েছেন বিধায়ক, নেই সাংসদ দিলীপ ঘোষ। যা নিয়ে খড়গপুর শহরে শোরগোল পড়ে গেছে।

আরও পড়ুনঃ Maharashtra: শিন্ডে শিবিরকে বিপদে ফেলতে মরিয়া উদ্ধব, কিন্তু পিছিয়ে গেল শুনানি

খড়গপুরের ২৩ নম্বর ওয়ার্ডের ইন্দা মোড়ে রথযাত্রা উপলক্ষে ব্যানার লাগান বিজেপি নেতা সৌমেন দাস ওরফে বিলু। সেই ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এমনকি সৌমেন দাসের ছবি থাকলেও নেই সাংসদ দিলীপ ঘোষের ছবি। তবে বাংলা থেকে ক্রমশ ব্রাত্য করা হচ্ছে দিলীপ ঘোষকে?

রথের পোস্টারে রয়েছেন বিধায়ক, সাংসদ না থাকায় বিতর্ক চরমে 
রথের পোস্টারে রয়েছেন বিধায়ক, সাংসদ না থাকায় বিতর্ক চরমে 

এমনিতেই দলের বিরুদ্ধে মুখ খোলায় কেন্দ্রের নেতাদের নজরে রয়েছেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে সর্বভারতীয় সহ-সভাপতি পদে থাকার দরুণ অন্য রাজ্যের দায়িত্ব সামলাতে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে। অথচ পঞ্চায়েত নির্বাচনের স্টিয়ারিং কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এরই মধ্যে খড়গপুরের ঘটনা জল্পনার আগুনে ঘি ঢালার মতো।

খড়গপুরে বিধায়ক হীরণ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত সৌমেন দাস। তাঁর কথায়, ব্যানারে অনেক নেতাদের নাম বাদ দিতে বলেছিলাম। আসলে এটা মিসটেক হয়ে গেছে।  প্রেসের লোক টাঙিয়ে দিয়ে যাওয়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে।

রথের পোস্টারে রয়েছেন বিধায়ক, সাংসদ না থাকায় বিতর্ক চরমে 

রথের পোস্টারে রয়েছেন বিধায়ক, সাংসদ না থাকায় বিতর্ক চরমে 
রথের পোস্টারে রয়েছেন বিধায়ক, সাংসদ না থাকায় বিতর্ক চরমে 

পাল্টা তৃণমূলের বক্তব্য, শহরে যে সমস্ত পোস্টারে দিলীপ ঘোষের ছবি থাকে সেখানে হিরণের ছবি থাকে না। যেখানে হিরণের ছবি থাকে সেখানে দিলীপ ঘোষের ছবি থাকে না। দিলীপ ঘোষকে রাজ্য কমিটি কোণঠাসা করেছে। এখন হিরণ চট্টোপাধ্যায় কোণঠাসা করতে চাইছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন