Mukul Roy: পিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়, ইমেইল করে জানালেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ জটিলতার পর পিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। সোমবার ইমেইল মারফত ইস্তফা দিয়েছেন তিনি। সূত্রের খবর, কারণ হিসাবে মুকুল রায় জানিয়েছেন, এই মুহুর্তে শারীরিক অসুস্থতার কারণে এই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। নয়া পিএসির চেয়ারম্যান পদে কাকে আনা হবে? জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ Maharashtra Political Crisis: সরকার বদলের হুঁশিয়ারি শিন্ডের, বিক্ষুব্ধদের মন্ত্রক কেড়ে নিলেন উদ্ধব

প্রথা অনুযায়ী পিএসসির চেয়ারম্যান পদের দাবীদার বিরোধী দলের বিধায়ক। সেইমতো ওই পদে প্রথম থেকেই বিজেপির তরফে অর্থনীতিবীদ অশোক লাহিড়ির নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারেম্যান পদের জন্য মুকুল রায়ের নামে সম্মতি দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। তাই তাঁকে পিএসির চেয়ারম্যান পদের জন্য তীব্র আপত্তি জানান শুভেন্দু অধিকারীরা। বিষয়ে আদালত অবধি গড়ায়। এই মুহুর্তে সেই মামলা আদালতে বিচারাধীন। কিন্তু পিএসির পদ থেকে মুকুল রায় ইস্তফা দেওয়ায় মামলার গুরুত্ব রইল না।

পিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়, জল্পনা তুঙ্গে 
পিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়, জল্পনা তুঙ্গে 

চিঠিতে ইস্তফার কারণ হিসাবে শারীরিক অসুস্থতার কথা বলা হলেও এটা এত সহজ বলে মনে করছে না রাজনৈতিক মহল। মুকুল রায়ের এই পদ ঘিরে রাজনৈতিক জল্পনা শুধু নয়, আইনি লড়াই শুরু হয়েছে। শুধুমাত্র এই ঘটনা নয়, স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে বিজেপি।

এবিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টচার্য বলেন, বিধানসভার পরম্পরাকে ভেঙে দিয়ে অনৈতিকভাবে এবং অগণতান্ত্রিক অবস্থান নিয়ে মুকুল রায়কে পিএসির চেয়রাম্যান করা হয়েছিল। এরাজ্যে গণতন্ত্র ব্যর্থ। এই সরকার বিরোধীদের পরিসরকে গুরুত্ব দিতে নারাজ। আগামী দিনে কাকে এই পদে নিয়োগ করা হবে? সেটা স্পিকার সিদ্ধান্ত নেওয়ার পরেই জানা যাবে কেন ইস্তফা দেওয়া হল।

পিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়, জল্পনা তুঙ্গে 

পিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়, জল্পনা তুঙ্গে 
পিএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়, জল্পনা তুঙ্গে 

সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিজেপি থেকে তৃণমূলে আসার পর পুরষ্কার হিসাবে পিএসির চেয়ারম্যান করা হয়েছিল। দল ভাঙিয়ে ব্যবহার করার খেলায় বিধানসভা যুক্ত হয়ে গিয়েছিল, যেটা অনৈতিক। সবাই জানল মুকুল রায় তৃণমূলে। কিন্তু স্পিকার জানেন না। আসলে স্পিকার অনৈতিক কাজকে প্রশয় দিচ্ছেন। মুকুল রেয়ায়ের পদ কেন খারিজ করা হল না? প্রশ্ন তুলেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন