Tarun Majumdar: ভালো নেই তরুণ বাবু, চিন্তা বাড়ছে ডাক্তারদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভালো নেই বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ‘দাদার কীর্তি’র স্রষ্টা। রয়েছেন অক্সিজেন সাপোর্টে। শুরুতে কিডনির সমস্যা দেখা গিয়েছিল শরীরে। গত দু-দশক ধরেই কিডনিজনিত সমস্যা রয়েছে প্রবীণ পরিচালকের।

আরও পড়ুনঃ কাতার বিশ্বকাপে নিষিদ্ধ এক রাতের যৌন মিলন, জারি হল ফতোয়া

বয়স বেশি হওয়ায় হাসাপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেইমতো এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তরুণ মজুমদার। বুধবার গলার অক্সিজেন নল খোলার পরিকল্পনা থাকলেও, সেই নল না খোলার সিদ্ধান্ত নিলেন চিকিৎসকেরা।

ভালো নেই তরুণ বাবু, চিন্তা বাড়ছে ডাক্তারদের

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত, আপাতত অক্সিজেন একইভাবে দেওয়া হবে। তাঁর অক্সিজেনের চাহিদা কালকের থেকে কিছুটা কমেছে। রক্তচাপও অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু, আচ্ছন্নভাব অনেকটাই বেড়ে গিয়েছে তরুণ মজুমদারের।

24 8

ভালো নেই তরুণ বাবু, চিন্তা বাড়ছে ডাক্তারদের 

25 8

যেটা চিন্তায় রাখছে চিকিৎসকদের। খেতে পারছেন না একেবারেই। তাই রাইস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে তাঁকে। চিকিৎসায় চারজনের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল এবং ইএনটির সুদীপ দাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন