SSC: অপারেশনে একবারেই সারবে না রোগ, ফের আন্দোলনে বসতে চান অনুপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতিমুক্ত চাকরির দাবীতে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার আন্দোলন জারি রেখেছেন হবু শিক্ষকরা। এরই মধ্যে আন্দোলনরত এক চাকরী প্রার্থী অনুপ কুমার ঘোষের এর সপ্তম এবং অষ্টম ক্রনিয়াল নার্ভের ভিতর ব্রেন টিউমার ধরা পড়ে। অপারেশনে একবারেই সারবে না রোগ। তবুও নায্য চাকরির দাবিতে আন্দোলনে ফিরতে চায় সে।

আরও পড়ুনঃ SSC: বিনা পাশে দেদার নিয়োগ, ফাঁকা খাতার মজাই আলাদা, দুর্নীতিকাণ্ডের অডিও ফাঁস

নদীয়ার নাকাশিপাড়ার বাসিন্দা অনুপ ঘোষ। তাঁর বক্তব্য ভৌতবিজ্ঞানে মেধাতালিকায় নাম ছিল তাঁর। নজরবন্দিকে অনুপ জানিয়েছেন, যারা চাকরী করছেন তাঁদের অনেকেই পরীক্ষায় পাশ করেননি। অনেকেই চাকরী পাওয়ার অযোগ্য। কিন্তু তাঁদের কীভাবে নিয়োগ হয়েছে, সেটা আমরা জানি। আমি প্রথম থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। মাঝে আমি আন্দোলন থেকে সরে দাঁড়াই। শারীরিক অসুস্থতার কারণে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারিনি। এখন আমার অপারেশন হয়েছে। আমার এই রোগ সারবে না। আবার হয়তো তিন থেকে চার বছর পর দেখা দেবে। আমি চাই দ্রুত নিয়োগ দুর্নীতি নিয়ে সবকিছু সামনে আসুক।

হবু শিক্ষকদের আন্দোলনে শামিল হয়েছিলেন ব্লাড ক্যান্সার আক্রান্ত সোমা দাস। আদালতের তরফে সরকারী চাকরির প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করেননি সোমা। তাঁর বক্তব্য ছিল তিনি একার জন্য কিছু চান না। শিক্ষকতাই করতে। সোমবার স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। এব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যসচিব৷ সাত দিনের মধ্যে সোমার নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি। এবার আন্দোলন মঞ্চে ফিরে হবু শিক্ষকদের পাশে দাঁড়াতে চান অনুপ।

SSC: অপারেশনে একবারেই সারবে না রোগ, ফের আন্দোলনে বসতে চান অনুপ
SSC: অপারেশনে একবারেই সারবে না রোগ, ফের আন্দোলনে বসতে চান অনুপ

স্কুল সার্ভিস কমিশনের নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এই অভিযোগে লাগাতার আন্দোলন জারি রেখেছেন হবু শিক্ষকরা। তিন দফায় মোট ৪৩৬ দিনের মাথায় পড়ল আন্দোলন। ২০১৯ সালে প্রেসক্লাবের সামনে ২৯ দিনের অনশন, ২০২১সালের জানুয়ারি থেকে সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের সামনে ১৮৭ দিনের অবস্থান বিক্ষোভ ও অনশন। এরপর গত বছরের ৮ ই অক্টোবর থেকে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে অনির্দিষ্ট কালের জন্য ধর্ণা দিচ্ছেন হবু শিক্ষকরা।

তাঁদের অভিযোগ, হবু শিক্ষকদের বক্তব্য,প্রথম দফায় ডাক পেলেও স্কুল সার্ভিস কমিশন নম্বর ভিত্তিক তালিকা প্রকাশ করেনি৷ ১:১.৪ অনুপাতে নিয়োগের গেজেটকে লঙ্ঘন করা হয়েছে। মেধাতালিকায় সামনের দিকে নাম থাকলেও নিয়োগ পাননি বহু প্রার্থী। বরং তালিকায় নাম জুড়েছে মেধা তালিকায় পিছনে থাকা প্রার্থীদের৷ অভিযোগ, অবৈধভাবে নিয়োগ করা হয়েছে।

অপারেশনে একবারেই সারবে না রোগ, আন্দোলনের ফিরতে চান অনুপ 
অপারেশনে একবারেই সারবে না রোগ, আন্দোলনের ফিরতে চান অনুপ 

এই অভিযোগে ২০১৯ সালের মার্চ মাসে প্রেস ক্লাবের সামনে ২৯ দিন ধরে অনশন কর্মসুচি চালিয়ে যাচ্ছিলেন হবু শিক্ষকরা। সেখানে তাঁদের সঙ্গে কথা বলতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০১৯ এর নির্বাচনের পরেই নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। তাই এবারেও মুখ্যমন্ত্রীর তরফে ঈদের দিন নিয়োগ নিয়ে আশ্বাস মিললেও এখনই আন্দোলনস্থল ছাড়তে নারাজ তাঁরা।

মেধাতালিকাভুক্ত প্রার্থী লুবানা পারভিন আশা রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী বঞ্চিত মেধাতালিকাভুক্তদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ণ করে দুর্নীতির কারণে বঞ্চিত মেধাতালিকাভুক্তদের প্রতি সুবিচার করবেন। একইসঙ্গে যারা শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ন্যায্য চাকরির দাবীতে অনশন করছে তাদের প্রতি দ্রুত ন্যায় বিচার করবেন।

অপারেশনে একবারেই সারবে না রোগ, আন্দোলনের ফিরতে চান অনুপ 

অপারেশনে একবারেই সারবে না রোগ, আন্দোলনের ফিরতে চান অনুপ 
অপারেশনে একবারেই সারবে না রোগ, আন্দোলনের ফিরতে চান অনুপ 

তাঁরা আশা রাখেন শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে নবম-দ্বাদশ স্তরে ৫২৬১ পদে যে নিয়োগের ঘোষণা করেছেন। তাঁদের বিশ্বাস মুখ্যমন্ত্রী তাঁর কথা দ্রুত বাস্তবায়ন করবেন। একইসঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী ২০১৯ সালে বঞ্চিত মেধাতালিকাভুক্তদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ণ করে দুর্নীতির কারণে বঞ্চিত মেধাতালিকাভুক্তদের প্রতি সুবিচার করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন