GTA Election: ২৬ জুন পাহাড়ে নির্বাচন, ২৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ, সর্বদলীয় বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে পাহাড়ে হচ্ছে নির্বাচন। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠকের শেষে একথা জানালেন জলপাইগুড়ির ডিভিশনার কমিশনার। আগামী ২৬ জুন পাহাড়ে নির্বাচন। ফলপ্রকাশ ২৯ জুন। ২৭ মে এবিষয়ে সরকারী বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুনঃ Qutub Minar: কুতুব মিনারকে আর মন্দিরে রূপান্তর করা সম্ভব নয়,জানালো ASI

মঙ্গলবার সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করেন দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলানো এস পুণ্যবালাম। বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধনও। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ মে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচনের সমস্ত বিষয়েই এদিন আলোচনা হয়েছে।

GTA elections soon, says Mamata Banerjee at meeting with leaders of hill parties | Latest News India - Hindustan Times

স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধন জানিয়েছেন, ২৭ মে সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। ২৭ মে থেকে সাতদিন ৪৫ আসনে মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলবে। এরপর ২৬ জুন হবে নির্বাচন। অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন দার্জিলিং ও কালিম্পং ও কার্শিয়াংয়ের মহকুমাশাসকরা।

ইতিমধ্যেই জিটএ নির্বাচনের বিরোধীতা জানিয়ে অনশন কর্মসূচি শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের মন্তব্য ২০১১ সালে সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তা না মানা অবধি নির্বাচনে অংশগ্রহণ করবে না তাঁরা। এরই প্রতিবাদে চলছে লাগাতার অনশন কর্মসূচি।

২৬ জুন পাহাড়ে নির্বাচন, তবুও কাটছে না জট 

২৬ জুন পাহাড়ে নির্বাচন, তবুও কাটছে না জট 
২৬ জুন পাহাড়ে নির্বাচন, তবুও কাটছে না জট

অন্যদিকে, রাজ্য সরকারের নির্বাচন করানোর সিদ্ধান্তকে বিরোধিতা জানিয়েছে জিএনএলএফ। এবিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাঁরা। তাঁদের বক্তব্য রাজ্য সরকার জোর করে নির্বাচন করাতে চাইলে পাহাড়ের মানুষ জবাব দেবে। সব মিলিয়ে নির্বাচনের আগে কার্যত উত্তপ্ত হচ্ছে পাহাড়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন