SBI Online: স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনার? বিরাট সতর্কতা জারি করল কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই রেপো রেট (Repo Rate) বৃদ্ধি করেছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বা RBI। এদিন RBI এর মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা। যার ফলে দেশের আর্থিক নীতিতে বড় সড় বদল আসতে চলেছে। রেপো রেট হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারের নিরিখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের অন্যান্য ব্যাঙ্কগুলোকে টাকা ধার দিয়ে থাকে।

আরও পড়ুনঃ CRPF-এর সামনে মারব, মোদী-শাহ কেউ বাঁচাতে পারবে না, শুভেন্দুকে হুঙ্কার তৃণমূল নেতার!

SBI

আসলে ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণেই RBI এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। দেশে মূল্যবৃদ্ধির পারদ ক্রমশ চড়ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দর বাড়ছে হুহু করে। এছাড়াও জ্বালানির দরের ক্রমশ বৃদ্ধি, এবং শাক-সবজি থেকে শুরু করে মুরগির মাংস এবং একাধিক সামগ্রীর দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সেই কারনেই রেপো রেট বাড়িয়ে সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু এবার সেই স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্যে কড়া সতর্কতা জারি করল কেন্দ্রিয় সরকার।

স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনার? বিরাট সতর্কতা জারি করল কেন্দ্র।
স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনার? বিরাট সতর্কতা জারি করল কেন্দ্র।

‘স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ব্যাঙ্কের নথির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে। নিজের যাবতীয় নথি এই লিঙ্কে ক্লিক করে আপডেট করুন।’ এই মর্মে মেসেজ আসছে স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের মোবাইলে। অনেকেই না জেনে সেই লিঙ্কে ক্লিক করেছেন। এবং নিয়ম মেনে নথি আপলোডও করেছেন। কিন্তু তারপরেই খুইয়েছেন নিজের অ্যাকাউন্ট থেকে নিজের কন্ট্রোল।

স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনার? বিরাট সতর্কতা জারি করল কেন্দ্র।

SBI 1

এই জালিয়াতির মাধ্যমে সর্বশ্রান্ত হচ্ছেন অনেক গ্রাহক। অনেকেই টাকা খুইয়ে সোজা কড়া নেড়েছেন ব্যাঙ্কের দরোজায়। তাই এবার পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ব্যাঙ্কের নথির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে। নিজের যাবতীয় নথি এই লিঙ্কে ক্লক করে আপডেট করুন।’ এই ধরনের মেসেজ পেলে কেউ যেন ভুল করেই সেই লিঙ্কে ক্লিক না করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন