গরমের ছুটিতেও মিলবে মিড ডে মিল, ঘোষণা রাজ্য সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুলে চলছে গরমের ছুটি। স্বাভাবিকভাবেই ছুটিতে বন্ধ ছিল মিড ডে মিল। যার ফলে সমস্যায় পড়ছিল বহু হতদরিদ্র পড়ুয়া। সেইসব পড়ুয়ার কথা ভেবে এবার গরমের ছুটির মধ্যেও মিড ডে মিলের খাদ্য সামগ্রী পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আরও পড়ুনঃ জামাইকেও ছাড়লেন না এই TMC উপপ্রধান, চাকরী দেবার নাম করে ১২ জনের টাকা আত্মসাৎ

মঙ্গলবার রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর মিড ডে মিলের বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে, ২৫ মে থেকে স্কুলগুলিতে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হবে। রাজ্যের জেলাশাসক, জিটিএ’র অধিকর্তা, শিলিগুড়ির মহকুমা শাসক ও কলকাতা প্রাথমিক শিক্ষা সংসদকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

গরমের ছুটিতেও মিলবে মিড ডে মিল, ঘোষণা রাজ্য সরকারের

সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে,

Mid-day meals will also be available during the summer holidays

মিড ডে মিলের প্রকল্প অধিকর্তা নির্দেশিকায় জানিয়েছেন, সরকারি হিসাবে আলুর দাম মেটানো হবে।

19 10

গরমের ছুটিতেও মিলবে মিড ডে মিল, ঘোষণা রাজ্য সরকারের

20 10

রাজ্যের বহু স্কুল বাজার থেকে আলু কিনে ছাত্রছাত্রীদের বিতরণ করে। সেক্ষেত্রে দাম নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে বেশ কিছু স্কুল। সেই সমস্যা মেটাতেই সরকারি হিসাবে দাম মেটানোর বিষয়টি স্পষ্ট করে দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন