Yash: অক্ষয়ের পর পানমশলার বিজ্ঞাপনে কয়েক কোটির প্রস্তাব ফেরালেন ‘KGF 2’ তারকা যশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য অনুরাগীদের ক্ষোভের আঁচে পুড়েছেন অক্ষয়কুমার। শেষমেশ ক্ষমা চেয়ে এক পানমশলা সংস্থার প্রচার-দূতের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। আশ্বাসও দিয়েছেন ভবিষ্যতে তামাক, পানমশলার বিজ্ঞাপন থেকে দূরে থাকবেন। এ বার আগেভাগেই একই পথে হাঁটলেন ‘কেজিএফ ২’ ছবির নায়ক। কন্নড় তারকা যশ ফিরিয়ে দিয়েছেন আর এক পানমশলা সংস্থার বিপুল টাকার প্রস্তাব।

আরও পড়ুনঃ আরও নামবে তাপমাত্রা, রাজ্যে ঝড়বৃষ্টি চলবে ৫ দিন, গরমের তেজ উড়িয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে

‘কেজিএফ ২’-এর সাফল্য যশকে বলিউডেও জনপ্রিয়তার স্বাদ দিচ্ছে। একাধিক বিজ্ঞাপনের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন যশ। পানমশলা সংস্থাটি বিজ্ঞাপনের জন্য তাঁর সঙ্গে বেশ কয়েক কোটি টাকার চুক্তি করতে চেয়েছিল। শোনা যাচ্ছে, এক কথায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কন্নড় অভিনেতা। যশ নিজে এ নিয়ে মুখ না খুললেও তাঁর বিজ্ঞাপনী চুক্তির দায়িত্বে থাকা সংস্থার তরফে খবরে সিলমোহর দেওয়া হয়েছে।

অক্ষয়ের পর পানমশলার বিজ্ঞাপনে কয়েক কোটির প্রস্তাব ফেরালেন 'KGF 2' তারকা যশ
অক্ষয়ের পর পানমশলার বিজ্ঞাপনে কয়েক কোটির প্রস্তাব ফেরালেন ‘KGF 2’ তারকা যশ

যশের বিজ্ঞাপনী চুক্তি তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ওই সংস্থা ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করেছে। সংস্থার প্রধান অর্জুন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই পানমশলা সংস্থা ১০ কোটি টাকার বেশি অঙ্কের চুক্তি প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে তাঁরা খেয়াল রাখছেন যশের কোনও বিজ্ঞাপন সমাজে যেন কোনও ভুল বার্তা না দেয়। সে কথা মাথায় রেখেই তারকার বিজ্ঞাপনী চুক্তি বাছাই করছে সংস্থা।

অক্ষয়ের পর পানমশলার বিজ্ঞাপনে কয়েক কোটির প্রস্তাব ফেরালেন ‘KGF 2’ তারকা যশ

অক্ষয়ের পর পানমশলার বিজ্ঞাপনে কয়েক কোটির প্রস্তাব ফেরালেন 'KGF 2' তারকা যশ
অক্ষয়ের পর পানমশলার বিজ্ঞাপনে কয়েক কোটির প্রস্তাব ফেরালেন ‘KGF 2’ তারকা যশ

তামাকজাত পণ্য বা পানমশলার বিজ্ঞাপন ইতিমধ্যেই জনরোষের মুখে দাঁড় করিয়েছে জনপ্রিয় অভিনেতা অক্ষয়কে। সেই পরিস্থিতিই এড়াতে চায় যশের বিজ্ঞাপন-বিষয়ক ওই সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন