নিজস্ব প্রতিনিধি, চোপড়াঃ রাজ্যে আরও এক ধর্ষণের ঘটনায় বাড়ল রাজনৈতিক উত্তাপ। এবার চা বাগানে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ এর অভিযোগ উঠল দুই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাঁচাকালী এলাকার একটি চা বাগানে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার পুলিশ। পুলিশ। ওই ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাননি শ্রীলেখা, নিজের ক্ষোভ উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে ওই যুবতীকে চা বাগান থেকে বের দেখে স্থানীয় এক যুবক। তিনি মনে করেছিলেন চা বাগানের শ্রমিক হবে। তারপর তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে স্হানীয় বাসিন্দারা ওই যুবতীকে বস্ত্রহীণ অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। স্হানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করা হয়েছে।

খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের বিষয়টি উঠে আসে। যেখানে ওই যুবতীকে ধর্ষণ করা হয়েছে সেই জায়গায় নিজে দেখিয়ে দেন ওই মানসিক ভারসাম্যহীন যুবতী। এবং সেখানে তার শরীরে থাকা কাপড় পড়ে রয়েছে। যারা ওই ভারসাম্যহীন যুবতীর সাথে এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ, পাশে দাঁড়াল স্থানীয় বাসিন্দা

খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এবং ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এক জন ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।



