কতদূর এগোল অক্সফোর্ডের টিকা তৈরির কাজ? পর্যবেক্ষনে যাচ্ছেন মোদি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কতদূর এগোল অক্সফোর্ডের টিকা তৈরির কাজ? করোনার সঙ্গে লড়াই-এর পাশাপাশি ভ্যাকসিন তৈরির কাজে দ্রুত এগোচ্ছে দেশ। আর তার পাশাপাশি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ নিয়ে আশাবাদী গোটা দেশ। ইতিমধ্যেই জোরকদমে চলছে এই ভ্যাকসিন তৈরির কাজ। ইতিমধ্যেই এই ভ্যাকসিনের কয়েকটি ডোজ তৈরি হয়ে গেছে। এবার সরেজমিনে টিকা তৈরির কাজ পর্যবেক্ষণ করবেন খোদ প্রধানমন্ত্রী নিজেই।

আরও পড়ুনঃ উত্তর থেকে দক্ষিণ, থমকে বাংলা। বাম বন্ধে অলিখিত সমর্থন তৃণমূলের!

আগামী ২৮ নভেম্বর পুনেতে সেরামের দপ্তরে গিয়ে নিজে খতিয়ে দেখবেন ভ্যাকসিন তৈরির কাজ। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড পরিস্থিতি এবং ভ্যাকসিন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক রাজ্যের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ভ্যাকসিন কবে পাওয়া যাবে সেই বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি তিনি। তবে রাজ্য গুলিতে ভ্যাকসিন বন্টনের সুসংহত পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলেছেন মোদি।

কতদূর এগোল অক্সফোর্ডের টিকা তৈরির কাজ? এবার প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, নিজেই সরেজমিনে ভ্যাকসিন তৈরির কাজ তিনি খতিয়ে দেখবেন। আর তাঁর এই সফরের বিষয়টিই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে পুণের ডিভিশনাল কমিশনার সৌরভ রাও একথা জানিয়েছেন। প্রসঙ্গত এবিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দাবি, তাদের তৈরি ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর। ইতিমধ্যেই অক্সফোর্ডের সঙ্গে হাত মিলিয়েছে অ্যাস্ট্রাজেনেকার।

তাঁরা তৈরি করছেন এই করোনা টিকা। যা মানবদেহে ভাইরাসের বিরুদ্ধে গড়ে ৭০.৪ শতাংশ কার্যকরী। ১৩১ জনের উপর এই ট্রায়াল সম্পন্ন হয়েছে। এদিকে, টিকা নিয়ে গবেষণার মধ্যেও সতর্কতার দিক থেকে সরে আসছে না সরকার। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র। এই নিষেধাজ্ঞার মেয়াদ ১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন