Arjun Singh: মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে অর্জুন সিং! বিজেপিতে চরম অস্বস্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার কেন্দ্র সরকারের পাটশিল্পের নীতি নিয়ে সরব হলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। আগামী দিনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার  হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। পাট চাষীদের দুরাবস্থা নিয়ে সরব হয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন তিনি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে অর্জুন সিং নামতে চান।

আরও পড়ুনঃ শতরান ও রেকর্ড করেও IPL-এ বড় জরিমানা দিলেন কে এল রাহুল

ব্যারাকপুরের সাংসদের কথায়, আমি জুট ইন্ডাস্ট্রিতে জন্মেছি। জুট ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। এমি বিজেপির সাংসদ। সরকারের একটি অংশ। যখন পাট শিল্প ধ্বংস হয়ে যায়, একজন কেন্দ্রিয় মন্ত্রী দেখে চুপ থাকেন তখন আর কিছুই বলার থাকে না। ফেব্রুয়ারি মাস থেকে আমরা বলে আসছি পাটশিল্প ধ্বংস হতে চলেছে তবুওপ তিনি সেকথা কানে নিচ্ছেন না। কেন্দ্র ঠিক না করলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Bengal CID summons BJP MP Arjun Singh in economic offence probe |  Indiablooms - First Portal on Digital News Management

একইসঙ্গে সমস্ত ট্রেড ইউনিয়নগুলিকে এবিষয়ে একজোট হওয়ার জন্য আহবান জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আমাদের ডাকেন না। মুখ্যমন্ত্রী ডাকলেও যদি একথা বলতে হয় তাহলে আমরা বলব। সকলকে একজোট হয়ে লড়াই করার প্রয়োজন রয়েছে। আনহলে পাটশিল্প শেষ হয়ে যাবে। সরাসরি অভিযোগ যে মন্ত্রী পীযুষ গোয়েলের বিরুদ্ধে এবং চিঠি দিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। এমনকি লোকসভা সরব হয়েও লাভ হয়নি।

মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে অর্জুন সিং, কেন একথা জানালেন? 

মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে অর্জুন সিং, কেন একথা জানালেন? 
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে অর্জুন সিং, কেন একথা জানালেন? 

এমনিতেই বিজেপির অন্দরে গোষ্ঠি কোন্দল চরমে। এর মধ্যেই অর্জুন সিংয়ের মন্তব্য বিজেপির অস্বস্তি স্বাভাবিকভাবে বাড়িয়েছে। তাঁর কথায়, বারবার বলেও কোনও লাভ হয়নি মন্ত্রী পী্যুষ গোয়েলকে। তিনি প্লাস্টিক ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। তাহলে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক পাট শিল্পের যুক্ত চাষী, কর্মচারীরা কোথায় যাবে? প্রশ্ন বিজেপি নেতার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন