Narendra Modi: গণতন্ত্র হোক বা উন্নয়ন, দেশের জন্য উদাহরণ জম্মু-কাশ্মীর, দাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথমবার উপত্যকা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে জম্মুর সাম্বায় একটি জনসভায় যোগ দেন তিনি। সেখানে গিয়ে আগামী দিনে জম্মু-কাশ্মীরের জন্য একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি রাখতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, গণতন্ত্র হোক বা উন্নয়ন, দেশের জন্য উদাহরণ জম্মু-কাশ্মীর।

আরও পড়ুনঃ Prashant Kishore: কংগ্রেস বিরোধী চন্দ্রশেখরের সঙ্গে বৈঠকে পিকে, পেলেন জোট গড়ার দায়িত্ব?

তিনি আরও বলেন, কাশ্মীরের গ্রামীন অঞ্চলের উন্নতি হয়েছে। আজ স্বাধীনতা পেয়েছে কাশ্মীরের সাধারণ মানুষ। বাবা আম্বেদকর যদি আজ থাকতেন তাহলে অত্যন্ত গর্ববোধ করতেন। দেশের বিকাশের জয়যাত্রার ছাপ রেখেছে আজ জম্মু-কাশ্মীর। এবার পঞ্চায়েতি রাজ দিবস জম্মু-কাশ্মীরে পালিত হচ্ছে। এটা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

PM Modi in J&K LIVE Updates: PM Modi begins addressing rally in J&K - India Today

প্রধানমন্ত্রীর কথায়, কাশ্মীরের ৩০ হাজারের বেশী জনপ্রতিনিধি দেখভালের দায়িত্বে রয়েছেন। দেশের জন্য আজ উদাহরণ কাশ্মীর। এতদিন দেশের ২০০ বেশী আইন লাগু হত না। ৩৭০ ধারা তুলে নেওয়ার পর তা লাগু করা সম্ভব হয়েছে। সমস্ত স্তরের মানুষ এতে লাভবান হয়েছেন। কাশ্মীরের মানুষের জন্য আজ আমার গর্ব হয়।

গণতন্ত্র হোক বা উন্নয়ন, উদাহরণ গড়েছে জম্মু-কাশ্মীর, দাবী মোদির 

J&K visit UPDATES: Democracy has reached grassroot level in Jammu and Kashmir, says PM Narendra Modi | India News | Zee News

এদিন জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এদিন ৮৫০ এবং ৫৪০ মেগাওয়াটের দুটি জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। সব মিলিয়ে দুই জেলার জন্য মোট ২০ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, খুবই গর্বিত আজ গণতন্ত্র তৃণমূল স্তর অবধি পৌঁছে গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন