দেড় গুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, সতর্কতা একাধিক জেলায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগের থেকে দেড় গুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, এই মুহুর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তা। শেষ ছয় ঘন্টায় ২০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে ঘুর্ণিঝড়।

আরও পড়ুনঃ School Uniform: স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগোর ব্যবহারে প্রশ্ন, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা বিকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এর ফলে ৫০ থেকে ৬০ কিলোমিটার থাকবে হাওয়ার দাপট। প্রায় দেড় গুণ শক্তি বাড়িয়ে বাংলাদেশে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। এরপর মায়ানমারে প্রবেশ করবে তা।

আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় আন্দামান দ্বীপপুঞ্জ থেকে মায়ানমার উপকূলের দিকে যাবে। তারপর ২৩ মার্চ ভোররাতের দিকে মায়ানমার উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় অশনির জেরে দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরের উপকুলবর্তী এলাকায় ৫৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে থাকবে। কখনও কখনও ৭৫ কিলোমিটারে পৌঁছাতে পারে। সন্ধ্যা থেকে বাড়বে ঝড়ের গতিবেগ। হাওয়ার বেগ পৌঁছাতে পারে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।

দেড় গুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, থাকছে দমকা হাওয়া 

দেড় গুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি', থাকছে দমকা হাওয়া 
দেড় গুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, থাকছে দমকা হাওয়া

রবিবার থেকেই উপকুলবর্তী এলাকায় শুরু বৃষ্টি। সোমবারেও চলছে অতি ভারী বৃষ্টি। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বিশেষ সতর্কতা। শনিবার থেকেই মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড় অশনির জেরে রবিবার থেকেই বৃষ্টি শুরু। বিশেষ সতর্কতা জারি রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর এলাকায়। চেন্নাই এবং বিশাখাপত্তনম থেকে আসা জাহাজগুলিকে স্থগিত রাখা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন