নজরবন্দি ব্যুরোঃ সক্রিয় রাজনীতিতে ছিলেন না। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। গোরক্ষপুরের সরকারি হাসপাতালের শিশু চিকিৎসক ডা. কাফিল খানকে দীর্ঘ সময় কারাবাসে থাকতে হয়েছিল। এবার সক্রিয় রাজনীতিতে কাফিল খান নামছেন। লড়াই করবেন সমাজবাদী পার্টির টিকিটে।
আরও পড়ুনঃ তৃণমূল এবং আপের নেতৃত্বে চলতে হবে কংগ্রেসকে, দুর্বল সংগঠন নিয়ে বিস্ফোরক চিদম্বরম
সূত্রের খবর, আগামী ৯ তারিখ উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচন রয়েছে। সেখানে দেওরিয়া-কুশিনগর আসনে সমাজবাদী পার্টির প্রার্থী তিনি। বিধান পরিষদে মোদি এবং যোগী সরকারের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিতেই ডঃ কাফিল খানকে ব্যবহার করা হচ্ছে। সপার তরফে কানাঘুষো শোনা যাচ্ছে প্রার্থী হিসাবে তাঁকেই নির্বাচিত করা হয়েছে।
এর আগে একাধিকবার মোদি এবং যোগী সরকারের ভূমিকা নিয়ে স্যোশাল মাধ্যমে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি গোরক্ষপুরে শিশুমৃত্যু সংক্রান্ত তাঁর লেখা একটি বই নিয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন কাফিল খান। তখন থেকেই স্থির হয়ে যায় সক্রিয় রাজনীতিতে নামছেন তিনি।
২০১৭ সালে গোরক্ষপুর বিআরডি মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে ৬০ শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনা হয়েছিল যোগী আদিত্যনাথের সরকারের। পরিস্থিতি সামাল দিতে নিজের ক্লিনিক থেকে ডঃ কাফিল খান হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছিলেন বলে জানা যায়। পরবর্তীকালে গোটা ঘটনার জন্য তাঁকেই দায়ী করা হয়। গ্রেফতার হতে হয় কাফিল খানকে।
সক্রিয় রাজনীতিতে কাফিল খান, বিধান পরিষদে লড়বেন তিনি

ডঃ কাফিল কাহ্নের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়। প্রায় দুই বছর ধরে তদন্ত চলার পর মুক্তি পান তিনি। দীর্ঘদিন ধরে তাঁকে নিয়ে জল্পনা ছিল রাজনীতিতে যোগদান করবেন তিনি। শেষমেশ যোগ দিলেন সমাজবাদী পার্টিতে।



