Harbhajan Singh: রাজনীতিতে আসছেন হরভজন, হবেন রাজ্যসভার সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেট দুনিয়া থেকে সরে গিয়ে খুব শীঘ্রই রাজনীতিতে আসছেন হরভজন সিং। সূত্রের খবর, পাঞ্জাবে জয়ের পরেই তাঁকে রাজ্যসভার সাংসদ করতে চলেছে আম আদমি পার্টির। আপের কর্মী সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভগবত মানের বন্ধু তিনি। তাই তাঁকে রাজ্যসভার প্রার্থী করতে উৎসাহী আম আদমি পার্টি।

আরও পড়ুনঃ Cyclone Ashani: শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ‘অশনি’, কোথায় আছড়ে পড়বে?

এই মুহুর্তে রাজ্যসভায় আপের সাংসদের সংখ্যা ৩ জন। রাজ্যসভায় হরভজনের মতো একজন জনপ্রিয় মুখকে এনে রাজনৈতিক কাজেও ব্যবহার করতে পারে আম আদমি পার্টি। সূত্রের খবর, গুজরাত এবং হিমাচল প্রদেশে এবার নির্বাচনে লড়াইইয়ে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। সেখানে হরভজনকে ব্যবহার করতে পারে তাঁরা।

উল্লেখ্য, সদ্য পাঞ্জাবের সরকারের আসন থেকে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। একেবারে একক সংখ্যাগরিষ্ঠতায় ভগবন্ত মানের মুখ্যমন্ত্রীত্বে সরকার গঠন হয়েছে পাঞ্জাবে। এরপরেই ভগবন্ত মানকে শুভেচ্ছা জানিয়েছেন হরভজন। এরপরেই তাঁকে নিয়ে বিরাট চর্চা শুরু হয়েছে।

রাজনীতিতে আসছেন হরভজন, আপের রাজ্যসভার সাংসদ!

রাজনীতিতে আসছেন হরভজন, আপের রাজ্যসভার সাংসদ!
রাজনীতিতে আসছেন হরভজন, আপের রাজ্যসভার সাংসদ!

যদিও পাঞ্জাব নির্বাচনের আগেই খেলার ময়দান থেকে রাজনীতির ময়দানে আসার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন ভাজ্জি। এবার কী সেটাই হতে চলেছে? আগামী ৯ তারিখ রাজ্যসভায় ৫ টি আসন খালি হচ্ছে। সদ্য ক্ষমতায় আসা আপের সংখ্যা বাড়তে চলেছে রাজ্যসভাতেও। সেখানে হয়তো তাদের চমক হতে পারেন হরভজন সিং।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন