Lakhimpur Kheri: কৃষক ‘খুনের’ ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর ছেলে, জামিন খারিজের দাবীতে সুপ্রিম কোর্টে মামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কৃষকদের গাড়িতে পিষে মারার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র। কিছুদিন আগেই তাঁকে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। কৃষক ‘খুনের’ ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর ছেলে আশীষের জামিন খারিজের দাবীতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মৃত কৃষকদের পরিবার। আগামী ১১ মার্চ শুনানি।

আরও পড়ুনঃ State Bank of India: রাশিয়ান সংস্থার সঙ্গে বন্ধ লেনদেন, যুদ্ধের আবহে বিরাট পদক্ষেপ SBI-এর।

ঘটনায় অন্যান্য অভিযুক্তরা জামিনের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁরা অন্যান্য সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। অবিলম্বে তা বন্ধ করার জন্য এদিন সুপ্রিম কোর্টের কাছে জানান আইনজীবী প্রশান্ত ভুষণ। এরপরেই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, তিনি যেন ১১ মার্চ সুপ্রিম কোর্টের শুনানির বিষয়ে এলাহাবাদ হাইকোর্টকে অবগত করেন। ততদিন অবধি অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না। সাফ বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার।

উল্লেখ্য, ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কৃষকদের গাড়িতে পিষে মারার অভিযোগ ওঠে আশীষ মিশ্রর বিরুদ্ধে। অভিযোগ, তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা যখন আন্দোলন জারি রেখেছিলেন তখন তাঁদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। সেই সময় চালকের আসনে ছিলেন আশীষ মিশ্র। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বদলে যায় মামলার গতিপ্রকৃতি।

অবশেষে আশীষ মিশ্রকে জামিন দেয় এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের তরফে কতগুলি প্রশ্ন তুলে ধরা হয়েছিল। সেখানে বলে হয়েছিল অভিযুক্ত আশীষ মিশ্র বিরুদ্ধে আন্দোলনকারীদের দিকে গুলি চালানোর অভিযোগ ওঠে। কিন্তু তদন্তে কারোর শরীরে কোনও গুলির চিহ্ন মেলেনি।

কৃষক ‘খুনের’ ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর ছেলে, জামিন খারিজের দাবী মৃত কৃষকদের পরিবারের 

কৃষক 'খুনের' ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর ছেলে, জামিন খারিজের দাবী মৃত কৃষকদের পরিবারের 
কৃষক ‘খুনের’ ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর ছেলে, জামিন খারিজের দাবী মৃত কৃষকদের পরিবারের

উত্তরপ্রদেশের নির্বাচনের প্রাক মুহুর্তে লাখিমপুরের ঘটনা রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। একই ইস্যুতে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর অপসারণের দাবীও তোলেন তাঁরা। প্রচারে উঠে আসছে ঘটনার প্রসঙ্গ। সব মিলিয়ে উত্তরপ্রদেশের নির্বাচনপর্বে লাখিমপুর খেরির ঘটনা বিজেপিকে বেশ অস্বস্তিতে ফেলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন