মহিলারা এমন পোশাক পরেন যাতে পুরুষরা ‘উত্তেজিত’ হয়ে ওঠে, বিতর্কিত মন্তব্য BJP নেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হিজাব বিতর্ক নিয়ে এই মুহূর্তে কর্ণাটক সহ দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ গরম। রাজ্য এবং রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে কর্নাটকের সবচেয়ে বড় বিতর্কিত বিষয় হিজাব। আর এর মধ্যেই মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন কর্নাটকের বিজেপি বিধায়ক এম পি রেনুকাচর্য।

আরও পড়ুনঃ শীঘ্রই খোলা হবে ছোটোদের স্কুল, জানালেন মুখ্যমন্ত্রী

তিনি বুধবার দাবি করেছেন, মহিলাদের পোশাকের দরুন ধর্ষণের ঘটনা বাড়ছে। তিনি দাবি করেছেন, মহিলারা এমন পোশাক পরেন যাতে পুরুষরা ‘উত্তেজিত’ হয়ে ওঠে। এই মন্তব্যের পাশাপাশি তিনি বলতে চেয়েছেন, মহিলাদের কলেজে ইউনিফর্ম পরে যাওয়া উচিত নয়তো এমন পোশাক পরা উচিত যা তাঁদের পুরো শরীর ঢেকে রাখে।

মহিলারা এমন পোশাক পরেন যাতে পুরুষরা ‘উত্তেজিত’ হয়ে ওঠে, বিতর্কিত মন্তব্য BJP নেতার

গতকাল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেছিলেন, “বিকিনি হোক বা ঘোমটা, জিন্স হোক বা হিজাব- মহিলারা কী পরবেন এটা সম্পূর্ণ তাঁদের অধিকার। ভারতীয় সংবিধানে এই অধিকার নিশ্চিত করা হয়েছে। মহিলাদের হেনস্থা করা বন্ধ করুন।”

মহিলারা এমন পোশাক পরেন যাতে পুরুষরা ‘উত্তেজিত’ হয়ে ওঠে, বিতর্কিত মন্তব্য BJP নেতার

প্রিয়াঙ্কার গান্ধীর এই টুইটের জবাবেই পাল্টা টুইট করেন কর্নাটকের বিজেপি বিধায়ক এম পি রেণুকাচর্য। তিনি টুইটে প্রিয়াঙ্কা গান্ধীকে বিকিনি নিয়ে কথা বলার জন্য আক্রমণ করে লেখেন, “বিকিনি এর মতো শব্দ ব্যবহার করা একটি নিম্ন স্তরের উদ্ধৃতি। কলেজে পড়াশোনার সময় বাচ্চাদের পুরো ঢাকা পোশাক পরা উচিত।” এই ঘটনায় হিজাব বিতর্কে আগুনে ঘি ঢেলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন