নজরবন্দি ব্যুরোঃ মাঝেমধ্যেই বোমা ফাটান তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তেমনই আজও বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। কিছুক্ষন আগে এক সাংবাদিক বৈঠকে কুণাল দাবি করলেন, BJP-তে দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর, কিছুদিন পরেই তৃণমূলে ফিরবেন তিনি! কুণাল ঘোষের এই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। কারন রাজ্যের গত কয়েক বছরের রাজনৈতিক ইতিহাস বলছে, কে কখন কোন দলের ঝান্ডা ধরছেন তা তিনি নিজেও জানেন না।
আরও পড়ুনঃ পুরভোটের প্রার্থিতালিকায় আর কোন সমস্যা নেই, ড্যামেজ কন্ট্রোল তৃণমূলের।
শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তখনও বিতর্কের শিরোনামে ছিল তাঁর যোগদানের খবর। কারন অমিত শাহের হাত থেকে পতাকা নেওয়ার দিন ১৫ আগেও তিনি ছিলেন তৃণমূলের বিশ্বস্ত সৈনিক। বাকিটা ইতিহাস। সবাই জানেন। কিন্তু বিজেপি তে যোগ দেওয়া, মমতা বন্দোপাধ্যায় কে পরাজিত করা শুভেন্দু অধিকারী কি সত্যিই ফিরতে চলেছেন তৃণমূলে?
ED-CBI -এর ভয়ে দল ছেড়েছিলেন, এখন BJP-তে দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর : কুণাল

এদিন কুণাল ঘোষ বলেন, ”আমাদের কাছে খবর এসেছে। BJP-তে দমবন্ধ হয়ে আসছে শুভেন্দু অধিকারীর। তিনি আবার তৃণমূলে ফিরতে চাইছেন।” তাঁর ব্যাখ্য, ”ED-CBI-এর ভয়েই BJP-তে গিয়েছিলেন শুভেন্দু। তৃণমূলের বিরুদ্ধে কথা বলা কিংবা রাজ্যকে আক্রমণ করা আসলে শুভেন্দুর বাধ্যবাধ্যকতা।” তবে কুনালের বক্তব্যের পাল্টা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, “আমি কোনও চোর ডাকাতের মন্তব্যের জবাব দেব না।”

তবে শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী মুখ খুলছেন কুণালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তিনি বলেছেন, “শুভেন্দুবাবু তৃণমূলে ফিরবেন কি ফিরবেন না সেটা তাঁর বিষয়। এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। শুভেন্দুবাবু অনেক বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি তাঁর সিদ্ধান্ত নিজেই নেবেন।”



