নজরবন্দি ব্যুরোঃ প্রায় তিন সপ্তাহ পার হতে চলল তিনি ভর্তি আছেন হাসপাতালে। গত ১১ঐ জানুয়ারী আচমকাই হাসপাতলে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেসকারের। তার পরেই জানা যায় এই কোকিলকণ্ঠী গায়িকা আক্রান্ত হয়েছেন করোনায়। গোটা বিশ্বব্যাপী তাঁর গানের গুণমুগ্ধ ভক্রা চিন্তায় পড়ে যান।
আরও পড়ুনঃ কোভিডমুক্তির পর দেখা মিলছে নতুন উপসর্গের, চিন্তায় বিশেষজ্ঞরা
কারণ নব্বইয়ের ঘরে তার বয়স। সেই থেকেই এখনো তিনি হাসপাতালে। কেমন আছেন তিনি? জানালেন লতার চিকিৎসক প্রতীক সমধানী । তিনি জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিয়েছেন গায়িকা। দুদিন আগে পরীক্ষামুলকভাবে তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়। যার ফলে ভেন্টিলেটার ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে সক্ষম হচ্ছেন লতা।

কিন্তু তাঁর বয়সের কথা ভেবে এখনো আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। ডক্টর প্রতীকের কোথায়, দুদিন ধরে ভেন্টিলেটরে ছাড়াই রয়েছেন তিনি। তাঁকে ভেন্টিলেটর মুক্ত করা হয়েছিল কারণ তার শারীরিক কিছু উন্নতি লক্ষ্য করা গিয়েছিল বলেই। যদিও এখনও তাকে আইসিইউতে থাকতে হবে বলে জানিয়েছেন ডাক্তার প্রতীক সমধানী। উল্লেখ্য ২০১৯ সালের ঘটনা।
তিন সপ্তাহ হাসপাতালে লতা, কেমন আছেন? জানালেন তাঁর ডাক্তার
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। যমে মানুষে টানাটানি হয়েছিল সেসময়। কিন্তু ফাইটারের মতো ফেরত এসেছিলেন লতা। এবারেও তিনি ফিরে আসবেন, এই আশাতেই প্রার্থনা জানাচ্ছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত।



