বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন। কোভিড ওয়ার্ডে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক রোগীর। শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে বলে খবর। মৃতের নাম সন্ধ্যা মণ্ডল (৬০)। গলসির বড়মুরিয়া গ্রামের বাসিন্দা তিনি। কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন।

আরও পড়ুনঃ হোম সেণ্টারেই হবে মাধ্যমিক? বড়সড় সিদ্ধান্ত পর্ষদের

তবে আগুন লাগার ঘটনায় রোগী ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়ায়। হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়রা দাবী করেন, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে পৌছায় দমকলের একটি ইঞ্জিন।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর

যদিও দমকলের ইঞ্জিন পৌঁছানর আগেই আগুন নিভিয়ে ফেলে হাসপাতালের কর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে একটিই বেডে আগুন লাগে। যদিও এখনই বলা সম্ভব নয় কীভাবে আগুন লেগেছে। কিন্তু আগুন ১০ মিনিটেই নিভে যায়।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর

তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। হাসপাতালের পুলিস ক্যাম্পের যারা পুলিসকর্মী তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। মশারির মধ্যে থাকায় এবং অক্সিজেন চলার ফলে আগুন ভয়াবহ আকার নেয়। তিনি আরও জানান যে তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে এবং কোনও কর্মীর গাফিলতি থাকলে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন