নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে উচ্চমাধ্যমিক হয়েছিল হোম সেন্টারেই। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতি যা তাতে এখনও বিপদ থেকে যাচ্ছে। স্বভাবতই প্রশ্ন থাকছে, হোম সেণ্টারেই হবে মাধ্যমিক? মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে এখনও কোনও উত্তর মেলেনি। তাই শিক্ষামন্ত্রীকে এবিষয়ে চিঠি দিতে চান অভিভাবকরা।
আরও পড়ুনঃ School Reopening: কবে থেকে খুলছে স্কুল? জবাবে আদালতের কাছে এক সপ্তাহের সময় চাইল রাজ্য


এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা করানো কার্যত অসম্ভব। কারণ, এই মুহুর্তে প্রতিটি স্কুলের পরিকাঠামো সমান নয়। সমস্যা রয়েছে গ্রামাঞ্চলে। ৭ মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তাই হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার দাবি উঠলেও বাস্তব–অবাস্তব পরিস্থিতি ভাবতে হবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।’
অভিভাবকদের তরফে জানানো হয়েছে, যেহেতু মাধ্যমিক ছাত্রদের জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই হোম সেন্টারেই নেওয়া হোক। উচ্চমাধ্যমিক হোম সেন্টারে হতে পারলে মাধ্যমিক কেন নয়? এই প্রশ্নও তোলা হয়েছে অভিভাবকদের তরফে।
হোম সেণ্টারেই হবে মাধ্যমিক? পর্ষদের সিদ্ধান্তের আগে উঠছে প্রশ্ন

তবে এখনও বাকি রয়েছে রাজ্যের পুর এলাকাগুলির নির্বাচন। নির্বাচনী আবহে বাড়তে পারে করোনা ভাইরাস। তাই এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না মধ্যশিক্ষা পর্ষদ।









