ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত, এবার কোভিড চিকিৎসার জন্য বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনার তৃতীয় ঢেউ আসার পর সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন ব্যাপক সংখ্যায়। কলকাতার অধিকাংশ হাসপাতালের চিকিত্সকেরা করোনা আক্রান্ত। সঙ্গে রয়েছেন নার্স ও অন্য়ান্য স্বাস্থ্যকর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে এবার ডাক্তারি ও নার্সিং পড়ুয়াদের কাজ লাগাতে চায় কেন্দ্র।

আরও পড়ুনঃ ২০ মাস পরেও কমছে না লাদাখের উত্তাপ, ১৪ তম বৈঠকে ভারত-চিন

দেশের করোনা গ্রাফ প্রতিদিনই ঊর্ধ্বমুখী, আক্রান্ত হচ্ছে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। ফলে বিভিন্ন হাসপাতালে অভাব পরছে প্রথম সারির কোভিড সৈনিকদের। বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার। পাশাপাশি দেশ জুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৮৬৮।

ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত
ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত

সংক্রমণের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বুধবারে আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় ১৫.৮ শতাংশ বেশি। তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে পজিটিভিটি রেটও। বুধবার দেশে কোভিড পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১১.০৫ শতাংশ।

ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত, এবার কোভিড চিকিৎসার জন্য বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

অর্থাৎ প্রতি ১০০ টি টেস্টে করোনা আক্রান্ত হয়েছেন ১১ জনেরও বেশি। এই অবস্থায় দেশের প্রত্যেকটি রাজ্য সরকারকে তাদের হাসপাতালগুলিকে অক্সিজেন, বেড, আইসিইউ, ভেন্টিলেটর তৈরি রাখতে বলা হয়েছে। এছাড়াও কোভিড কেয়ার সেন্টারগুলিকে অক্সিজেন-বেড তৈরি রাখতে বলেছে কেন্দ্র সরকার। পাশাপাশি, চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীর চাহিদা মেটাতে জুনিয়র ডাক্তার, নার্সিং পড়ুয়া ও ডাক্তারি পড়ুয়াদের কাজে লাগানোর কথা ভাবছে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন