বাড়ছে করোনা, ভোটের পরেই কি লকডাউন শিলিগুড়িতে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, শিলিগুড়ি: ভোটের আগেই প্রচার তুঙ্গে যে শিলিগুড়িতে ভোটের পরেই ডাকা হতে পারে লকডাউন। শিলিগুড়িতে আগামী বাইশে জানুয়ারী পুরসভার ভোট। অন্যদিকে শিলিগুড়িতে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা। বন্ধ হয়ে যাচ্ছে শিলিগুড়ির সব সরকারি এবং বেসরকারী প্রতিষ্টানও।

আরও পড়ুনঃ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, থাকছেন প্রাক্তন বিচারপতি

তাই মানুষ মনে করছেন আগামী ২৫ তারিখের পরই শুরু হয়ে যবে সেই ভয়ংকর শব্দ লকডাউন। ইতিমধ্যে শিলিগুড়িতে বন্ধ ইষ্কুল এবং কলেজও। তাই মানুষের মধ্যে একটা ধারনা জন্মিয়েছে শিলিগুড়িতে পুরসভা ভোটের পরই ডাকা হবে লকডাউন।

তাই কাকে ভোট দেবেন এবং কে ক্ষমতায় আসবে এইসবকিছুকে ছড়িয়ে গেছে শিলিগুড়িতে লকডাউন হচ্ছে কি না? বর্তমানে শিলিগুড়িতেও করোনা পরিস্থিতি ভালো জায়গাতে নেই, মার্কেটগুলিতে সাপ্তাহিক ছুটি ঘোষনা করা হয়ে গেছে। তাই শিলিগুড়ির মানুষ প্রমোদ গুনছেন। কবে লকডাউন শুরু হবে।

বাড়ছে করোনা, ভোটের পরেই কি লকডাউন শিলিগুড়িতে?

তাই এখন ভোটের রেজাল্ট এবং করোনা দুটোই সমার্থক শব্দ হয়ে গেছে। ভোটের দিন যাতে সবাই নিরাপদে ভোট দিতে পারে এবং সংক্রমন যাতে কোনমতেই না ছড়িয়ে পড়ে সেটা নিয়ে হয়ত রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ চলে আসবে, আপাতত সেদিকেই তাকিয়ে শিলিগুড়ির সমস্ত রাজনৈতিক দলগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন