নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে গোটা বিশ্বজুড়ে দেখা দিয়েছে করোনার বাড়বাড়ন্ত। যার জেরে কার্যত প্রশ্নের মুখে পড়েছিল মেয়েদের একদিনের বিশ্বকাপ। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৪ঠা মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের এই বিশ্বকাপ। সেইমতো আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হল প্রথম একাদশ। যেখানে রয়েছেন দুই বঙ্গ তনয়া।
আরও পড়ুনঃ PM Modi: শুক্রে কলকাতায় মোদির ‘আগমন’, টুইট করে জানালেন PMO
সমস্ত কিছু মাথায় রেখে মোট ১৫ সদস্যের বিশেষ দল ঘোষণা করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। যেখানে ভারতীয় মহিলা দলের নেতৃত্বের ভার তুলে দেওয়া রয়েছে মিতালি রাজের হাতে। পাশাপাশি ডেপুটি হিসেবে রাখা হয়েছে হরমনপ্রীত কৌর কে। সেইসঙ্গে দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আনা হয়েছে বাংলার আর এক ক্রিকেটার রিচা ঘোষ।
কিন্তু এবারের এই বিশ্বকাপে প্রথম একাদশে স্থান পাননি দুরন্ত ফর্মে থাকা ব্যাটার জেমাইমা রড্রিগেজ ও বোলার শিখা পাণ্ডে। আগামী মার্চ মাসের ৪ তারিখ থেকে এই বিশ্বকাপের সূচনা হলেও ৬ তারিখ পাকিস্তানের মুখোমুখি হয়ে নিজেদের অভিযান শুরু করবে মিতালি রাজের ভারত।
মহিলা বিশ্বকাপে বাংলার দুই, ঝুলন ও রিচা

উল্লেখ্য, গত ২০১৭ সালে মিতালি রাজের হাত ধরেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। সেবারের বিশ্বকাপ অভিযানের শুরুতে অস্ট্রেলিয়াকে সহ অন্যান্য বেশ কয়েকটি দলকে নাস্তানাবুদ করে শেষ ম্যাচের লড়াইয়ে ইংল্যাণ্ডের বিপক্ষে পরাজিত হতে হয় মিতালিদের। তবে এবার সকলের চিন্তা বাড়িয়েছে মারন করোনা তবে এই পরিস্থিতিতে আদৌ কতটা সফল হয় ভারতীয় দল সেদিকেই এখন নজর সকলের।



