নজরবন্দি ব্যুরোঃ হিরো আইএসএলের ইতিহাসে ইয়ান হিউম, ম্যানডোজা, ও কোরো মিনাসের পাশাপাশি সকলের নজর কেড়েছেন ফিজিয়ান তারকা রয়কৃষ্ণা। প্রথমে এটিকে ও পরবর্তীতে এটিকে মোহনবাগানের জার্সিতে যথেষ্ট কুপোকাত করেছেন বিপক্ষের একাধিক গোলরক্ষক কে। তবে এই মরশুমের প্রথম লেগের পরেই হয়ত এটিকে ছাড়বেন রয়কৃষ্ণা।
আরও পড়ুনঃ করোনা নিয়ন্ত্রনে কড়া নির্দেশ রাজ্যকে, লকডাউনের পথে হাঁটার ইঙ্গিত কেন্দ্রের?
আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ফিজির বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউণ্ডের ম্যাচ। সেকথা মাথায় রেখেই আগামী সপ্তাহের শুরু থেকেই নিজেদের প্রস্তুতি ক্যাম্প চালু করছেন ফিজির জাতীয় দলের কোচ ফ্লেমিং সেরিতস্লেভ। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী বছরের শুরুতেই এটিকে মোহনবাগান থেকে জাতীয় দলে জ সঙ্গে যোগ দেবেন।
পাশাপাশি ফিজির জাতীয় দলের তরফ থেকে আরও জানা গিয়েছে , যেহেতু রয়কৃষ্ণা ই একমাত্র বিদেশি লিগে খেলেন তাই আগামী মাসের ১০ তারিখের মধ্যেই জাতীয় শিবিরে যোগ দিতে হবে এই তারকা কে। সেখানে নির্ধারিত কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তারপর দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি।
বড় ধাক্কা বাগান শিবিরে, দল ছাড়ছেন রয়কৃষ্ণা

তাই কৃষ্ণার অনুপস্থিতিতে আসন্ন ম্যাচ গুলি নিয়ে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে হাবাসের কপালে। উল্লেখ্য, এবারের মরশুম শুরুর আগেই দল থেকে বিদায় নিয়েছিল সন্দেশ ঝিঙ্গান। বিকল্পে দীপক টাংরি কে আনা হলেও তাতে খুব একটা খুশি নন স্প্যানিশ বস। তাই আগামী ম্যাচ গুলিতে রয়কৃষ্ণার উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।



