Depression: বঙ্গোপসাগরে প্রবল ঘুর্ণাবর্ত, টানা ৭২ ঘন্টা ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গোপসাগরে প্রবল ঘুর্ণাবর্তের কারনে রাজ্যের বেশ কিছু জেলায় অতি বর্ষনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধান তোলার মরশুমে প্রবল বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে রাজ্যের বড়ো অংশে। ব্যাপক বর্ষনের সাথে ছুঁয়ে যেতে পারে ঘুর্নিঝড়ও। ঘন্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। গোটা রাজ্য জুড়ে ৭২ ঘন্টা টানা বৃষ্টির সম্ভাবনায় অশনি সংকেত দেখছে প্রশাসন।

আরও পড়ুনঃ মমতার সঙ্গে সাক্ষাতে গৌতম, আদানীর হাত ধরেই রাজ্যে শিল্পের ফিতে কাটা?

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকদের কাছে। সাধারন মানুষের জন্যেও এক গুচ্ছ সতর্কতা জারি করা হয়েছে বলে জানাচ্ছে সূত্র। রাজ্য সরকারের পক্ষ থেকে গুজবে কান দিতে না করা হয়েছে রাজ্যবাসীকে। বিদ্যুতের খুঁটি এবং তার থেকে দূরে থাকতে বলা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পাশাপাশি বাড়ির জানালা দরজা বন্ধ রাখতে বলা হয়েছে।

ঝড় এখন কোথায়? দেখুন এখানে ক্লিক করে

আর কিকি সতর্কবার্তা দেওয়া হয়েছে? সূত্রের খবর, মোট ৫ টি বার্তা দেওয়া হয়েছে। ১) সুরক্ষিত উঁচু যায়গায় আশ্রয় নিন। ২) ওষুধ, জল পরিশোধনকারী ট্যাবলেট, শুকনো খাওয়ার, ব্যাটারি চালিত রেডিও, টর্চ, দেশলাই, হ্যারিকেন সঙ্গে রাখুন। ৩) গুরুত্বপূর্ণ কাগজপত্র প্লাস্টিকে মুড়ে সুরক্ষিত স্থানে রাখুন। ৪) নৌকা আছে যাদের তাঁরা নৌকা ভালভাবে বেঁধে রাখুন। ৫) সরকারি আবহাওয়ার পূর্বাভাসে চোখ রাখুন।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও এমনই অসময়ের বৃষ্টির কবলে পড়েছিল দক্ষিণবঙ্গ। তবে সে বার বৃষ্টি হয়েছিল মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং দুই বর্ধমানে। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টি হয়নি। কিন্তু এ বারের বৃষ্টিটা গোটা রাজ্য জুড়েই হতে পারে, দাপট অনেক বেশি থাকবে দক্ষিণবঙ্গে। ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে প্রবল ঘুর্ণাবর্ত, টানা ৭২ ঘন্টা ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

বঙ্গোপসাগরে প্রবল ঘুর্ণাবর্ত, টানা ৭২ ঘন্টা ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে
বঙ্গোপসাগরে প্রবল ঘুর্ণাবর্ত, টানা ৭২ ঘন্টা ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে 

আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ডের কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার সকালে তা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। ঘূর্ণিঝড়ের  প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন