ত্রিপুরা জয়ের প্রভাব পড়বে বাংলার পুরভোটে, ভবিষ্যদ্বাণী বিপ্লবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনে ব্যাপক মার্জিনে তৃতীয়বারের মত ক্ষমতা প্রতিষ্ঠা করার পর থেকেই ত্রিপুরা কে পাখির চোখ করে এগিয়ে ছিল ঘাসফুল শিবির। যারফলে বিগত কয়েকমাস ধরেই অন্যান্য বিরোধী দল গুলির মত ত্রিপুরার মাটিতে নিজেদের প্রচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুনঃ সুস্থ শরীর চান? নিয়মিত কান ধরে উঠবস করুন ও করান

তবে ভোটের দিনেই শাসক-বিরোধী কন্দলে উত্তপ্ত হয়ে ওঠে গোটা আগরতলা চত্বর। কিন্তু আজ ফল ঘোষণার পর দেখা যায় মোট ৩৩৪ টি আসনের মধ্যে বিজেপির দখলেই চলে যায় ৩২৯ টি আসন। এবং বাকি আসনগুলির মধ্যে সিপিএইএমের দখলে থাকে ৩ টি এবং তৃণমূল সহ অন্যান্যদের দখলে থাকে ১ টি করে আসন।

তাই ত্রিপুরার এই ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের শাসক দল কে নিশানা করেন বিপ্লব দেব। তিনি বলেন, “ছোট রাজ্যের পাশাপাশি এখনকার মানুষদের কেও ছোট করে দেখা হচ্ছিল। তাই সকল ত্রিপুরাবাসীর এই জিৎ। আর যারা ত্রিপুরাবাসীকে লাগাতার অপমান করেছেন, তাঁদের যোগ্য জবাব দিয়েছে ত্রিপুরা”।

তবে এখানেই থেমে থাকেননি ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পুরভোটেও এই জয়ের প্রভাব পড়বে। তাঁর কথায়, আমরা আমাদের কৃষ্টি, সংস্কৃতি মেনে রাজনীতি করি। পশ্চিমবাংলা ভারতের জন্য একটি ঐতিহাসিক এবং নিষ্ঠার ভূমি। , সেই ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতি করা উচিত”

ত্রিপুরা জয়ের প্রভাব পড়বে বাংলার পুরভোটে, বলছেন বিপ্লব

ত্রিপুরা জয়ের প্রভাব পড়বে বাংলার পুরভোটে, ভবিষ্যদ্বাণী বিপ্লবের
ত্রিপুরা জয়ের প্রভাব পড়বে বাংলার পুরভোটে, ভবিষ্যদ্বাণী বিপ্লবের

তবে ত্রিপুরার মাটিতে পদ্ম শিবিরের এই জয়ে কার্যত উচ্ছাস দেখা দিয়েছে বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে।তবে বঙ্গের আসন্ন পুরভোটে আদৌ কতটা প্রভাব ফেলতে পারে বঙ্গবিজেপি এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন