নজরবন্দি ব্যুরোঃ গত ২০১৬ সাল নাগাদ গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিবৃতি জারি করা হয় পশ্চিমবঙ্গে। সে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই মতো সেবার নিয়োগ ও করা হয় প্রায় ১৩ হাজার জন কে। এরপরেই গত ২০১৯ সালের মে মাসে মেয়াদ শেষ হয় সেই গ্রুপ ডির প্যানেলের। তারপরেও একাধিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠে আসতে থাকে।
আরও পড়ুনঃ এভাবেও ফিরে আসা যায়, অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে জানান দিলেন শ্রেয়স
এরপরেই গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তবে গত বুধবার সেই রায়ের উপরেই স্থগিতাদেশ জারি করেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বিশেষ ডিভিশন বেঞ্চ।
তবে আবার ফের এসএসসির গ্রুপ-ডি নিয়োগ নিয়ে আদালতে দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। আবারও ফের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দায়ের করা হল মামলা।
নিয়োগ নিয়ে ফের মামলা হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে কমিশন

এই নিয়ে কমিশনের তরফ থেকে জানানো হয় , এই সংক্রান্ত বিষয়ে কোনও কিছুই বলতে দেওয়া হয়নি তাঁদের কে। মূলত আগেভাগেই ৫৪২ জনের বেতন বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাঁদের তরফ থেকে আরও জানানো হয় , ‘আমরা এ ব্যাপারে হলফনামা দিতে চাইলেও তাতে অনুমতি দেয়নি সিঙ্গল বেঞ্চ। যারফলে ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই মামলা গ্রহণ করে আগামী সোমবার মূল মামলার সঙ্গে শুনানির সঙ্গে চালানোর কথা জানা গিয়েছে।



