ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কলকাতায় কর্মী নিয়োগ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্য সহ গোটা দেশ জুড়ে চলছে করোনা ভাইরাসের দাপট। আর এই ভাইরাসের সংক্রমণ আটকাতে টানা দু-মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে গোটা দেশে। এই লকডাউনের কারণে ইতিমধ্যে কাজ হারিয়েছেন বহু মানুষ।
আর এমন সময় ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে জেনারেল নার্স মিডওয়াইফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ আপাতত করা হবে চুক্তি ভিত্তিক। আগ্রহী প্রার্থীদের দ্রুত ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দেওয়ার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

ইচ্ছুক প্রার্থীদের ১৪.৭.২০২০ তারিখে ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে বলা হয়েছে। যদিও একটি মাত্র পদের জন্যেই এই কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের নার্সিং কাউন্সিল থেকে জিএনএম কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে। এছাড়া কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বেতন-১৬, ৮৬০ মাসিক। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সার্টিফিকেট নিয়ে ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন