নজরবন্দি ব্যুরোঃ গত বিধানসভা নির্বাচনে ফুল বদলের পর থেকেই একাধিকবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমন শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার মোহনবাগান প্রসঙ্গে ঘাসফুল শিবিরের দিকে তোপ দাগলেন নন্দীগ্রামের এই বিজেপি বিধায়ক। যা নিয়ে রীতিমতো কোনঠাসা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন সবুজ-মেরুন সমর্থকদের একাংশ।
আরও পড়ুনঃভুয়ো ভোটার কে ঘিরে উত্তপ্ত খড়দহ , রিপোর্ট তলব কমিশনের
বলাযায় গত শুক্রবার থেকেই সবুজ-মেরুন তাঁবু কে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা ময়দান চত্বরে। গতকাল থেকেই ক্লাবের মূল প্রবেশদ্বারের সামনে যেতেই সকলের নজরে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসক দলের সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জি সহযোগে একটি বিজ্ঞাপন। সৌজন্যে রয়েছে মুখ্যমন্ত্রীর ভাই তথা বাবুন ব্যানার্জির নাম। যা দেখে চোখ কপালে উঠেছে সকলের।
এবার সেই প্রসঙ্গ নিয়েই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লিখেছেন, “ মোহনবাগানের মত এক ঐতিহ্যবাহী ক্লাবে কিভাবে একটি রাজনৈতিক দলের প্রভাব থাকতে পারে সেটাই আমাদের মূল প্রশ্ন। এতে সমর্থকদের কাছে ক্লাবের গরিমা ক্ষুণ্ণ হয়। ” তবে শুধু শুভেন্দুই নয় এই বিষয়টি কে মেনে নিতে পারছেন না খোদ সমর্থকরা। যারফলে সমগ্র নেটমাধ্যম জুড়ে বয়েছে নিন্দার ঝড়।
মোহনবাগান প্রসঙ্গে শাসক দলকে নিশানা শুভেন্দুর, নীরব দেবাশীষ দত্ত

এই নিয়ে মোহনবাগান ক্লাবের অন্যতম কর্তা দেবাশীষ দত্ত কে প্রশ্ন করা হলে কিছুটা নীরব থাকেন তিনি। তবে এই ঘটনার কথা শুনে সোজা ক্লাব সচিবের দিকেই প্রশ্ন ছুড়ে দেওয়ার কথা জানান । তবে এই বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ সৃঞ্জয় বসু। তিনি বলেন , ” ওই পোস্টার গুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসক দলের ছবি ও রয়েছে। যেটা শারদ উৎসব ও দীপাবলির শুভেচ্ছার জন্য লাগানো হয়েছে । তাই এটিকে নিয়ে বিতর্কে না তৈরি করাই ভালো।




