ভুয়ো ভোটার কে ঘিরে উত্তপ্ত খড়দহ , রিপোর্ট তলব কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী রাজ্যের আরও চার কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হচ্ছে আজ। যার মধ্যে রয়েছে খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা। তবে গত বিধানাসভা নির্বাচনে শান্তিপুর ও দিনহাটা থেকে পদ্ম শিবির নিজেদের জয় ছিনিয়ে নিলেও মাস কয়েক পরেই সেই পদ থেকে  ইস্তফা দেন তাঁরা। পাশাপাশি খড়দহ থেকে ঘাসফুল প্রার্থী কাজল সিনহা ব্যপক ভাবে জয় লাভ করলেও নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই মারা যান তিনি। একই রকমভাবে প্রান হারান গোসাবার বিধায়ক।

আরও পড়ুনঃখুলছে লোকাল ট্রেন, যাত্রীদের নিয়মিত মাস্ক বদলের আর্জি চিকিৎসকদের

যারফলে আবার নতুন করে ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেইমত আজ সকাল থেকেই ভোট দিতে ভিড় জমান সেখানকার  ভোটাররা। তবে এরই মধ্যে খড়দহের বিজেপি প্রার্থীর হাতেনাতে ধরা পরে এক ভুয়ো ভোটার।

জানা গিয়েছে, সেখানকার তেঘরিয়ার শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট চলাকালীন সন্দেহজনক এক ব্যক্তি নজরে আসে সকলের। এরপরে সেখানকার বিজেপি প্রার্থী জয় সাহা তাকে হাতেনাতে ধরে ফেলতেই প্রথমদিকে তুমুল বচসা শুরু হয় দুই পক্ষের মধ্যে ।  তবে মুহূর্তের মধ্যেই তা ধস্তাধস্তির আকার নেয়। যা নিয়ে বর্তমানে উত্তপ্ত খড়দহ

ভুয়ো ভোটার কে ঘিরে উত্তপ্ত খড়দহ , রিপোর্ট তলব কমিশনের

ভুয়ো ভোটার কে ঘিরে উত্তপ্ত খড়দহ , রিপোর্ট তলব কমিশনের

এখনও পর্যন্ত চার কেন্দ্রের ভোটদানের যে পরিসংখ্যান উঠে এসেছে সেই অনুযায়ী গোসাবায় ভোট পড়েছে ৩৩.৮৭ শতাংশ, শান্তিপুরে ৩২.৩১ শতাংশ, দিনহাটায় ২৮.৭৩ ও খড়দহে ২৩.৬০ শতাংশ।

ভুয়ো ভোটার কে ঘিরে উত্তপ্ত খড়দহ , রিপোর্ট তলব কমিশনের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন