ত্রিপুরায় ফের ধাক্কা খেল পদ্মশিবির , দলবদল ১ বিজেপি নেতার অপেক্ষায় আরো এক বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিধানসভা ভোটে বিপুল সংখ্যক আসনে জয়লাভের পর কেন্দ্রীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য তৃণমূল কংগ্রেস প্রথম পাখির চোখ দেখেছিল ত্রিপুরা। ত্রিপুরায় নিজেদের শক্তি প্রমাণ করার কাজে বাংলা থেকে বহু নেতা ত্রিপুরাতে গিয়েছেন সেখানকার সাংগঠনিক পরিস্থিতি এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর উদ্দেশ্যে স্বয়ং  অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর করেছেন।

আরও পড়ুনঃকালীপুজোর মধ্যেই ফের বাড়তে পারে রান্নার গ্যাসের দাম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগরতলায় যাওয়ার আগে বড় ধাক্কা বিজেপিতে। ত্রিপুরা বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য পরীক্ষিত দেববর্মা যোগ দিয়েছেন তৃণমূলে। কুণাল ঘোষ ও সুম্মিতা দেবের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি ।

যারফলে, এই দলবদলে ত্রিপুরার উপজাতি এলাকায় তৃণমূলের শক্তি বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অপরদিকে সূত্রের খবর আরো এক বিজেপি বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগরতলায় তৃণমূলে যোগদান করতে চলেছেন। সেই বিজেপি বিধায়কের নাম আশিস দাস।

ত্রিপুরায় ফের ধাক্কা খেল পদ্মশিবির , অপেক্ষায় আরো এক বিধায়ক

ত্রিপুরায় ফের ধাক্কা খেল পদ্মশিবির , দলবদল ১ বিজেপি নেতার অপেক্ষায় আরো এক বিধায়ক

সূত্রের খবর আশিষ বাবু ইতিমধ্যেই কলকাতা ঘুরে গিয়েছেন এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।আশিস দাস ত্রিপুরায় বিপ্লব দেব বিরোধী সুদীপ রায় বর্মনের অনুগামী হিসেবেই পরিচিত।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন