সরকারি ভাতা পাইয়ে দেবার নামে এবার তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকশিল্পীদের নিয়ম করে মাসিক ভাতা ও বিভিন্ন বাদ্যযন্ত্র দেয় রাজ্য সরকার। সেই ভাতা ও বাদ্যযন্ত্র পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠলো তৃণমুল প্রভাবিত লোকশিল্পী গোষ্ঠীর ময়নাগুড়ি ব্লক সভাপতি কালিপদ সরকারের বিরুদ্ধে।  এই ঘটনার প্রতিবাদে সেখানকার লোক শিল্পীরা জাতীয় সড়ক অবরোধ করেন এবং প্রতিবাদ দেখান।

আরও পড়ুনঃকার্শিয়াংয়ের রাস্তায় বসেই চায়ে চুমুক মমতার, গান গাইলেন ইন্দ্রনীল, তাল দিলেন অরূপ!

অবশেষে অন্য এক তৃণমূল নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূল নেতা কালিপদর সরকারের বিরুদ্ধে অভিযোগ , সরকারী ভাতা পাইয়ে দেওয়ার নাম করে লোক শিল্পীদের কাছ থেকে টাকা আত্মসাত করেছে লোকশিল্পী সংগঠনের এই নেতা। শিল্পীদের আরো অভিযোগ, কালিপদ সরকার বিভিন্ন শিল্পীদের কাছ থেকে সরকারি আই কার্ড, শিল্পী ভাতা, বাদ্য যন্ত্র সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেন।

কিন্তু দীর্ঘ কয়েকবছর পার হয়ে গেলেও কোনও কাজ হয়নি। এই অবস্থায় টাকা ফেরত এর দাবিতে গতকাল কালিপদ সরকারের দোকানের সামনে বিক্ষোভ দেখান শিল্পীরা। যদিও সেই সময় কালিপদ বাবু দোকানে ছিলেন না।

সরকারি ভাতা পাইয়ে দেবার নামে এবার তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

সরকারি ভাতা পাইয়ে দেবার নামে এবার তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

এদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন কালিপদ সরকার। তিনি বলেন, “আমাকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে। ওখানে যারা ছিলেন দু একজন বাদে বেশির ভাগই শিল্পী নয়। আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। আমি যদি আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত থাকি তাহলে আমাকে প্রমান দিক। বা আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করুক।”

সরকারি ভাতা পাইয়ে দেবার নামে এবার তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন