নজরবন্দি ব্যুরোঃ আজ সকালে কালিম্পং এর সার্কিট হাউজ থেকে সকালে প্রাতভ্রমনে বের হন মুখ্যমন্ত্রী। তার সফরের সঙ্গী ছিলেন অরুপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর গলায় ছিলো একটি নীল সাদা রঙের মাফলার। মুখ্যমন্ত্রী সার্কিট হাউজ থেকে বের হয়ে চলে যান কালিম্পং গার্ডেনের সামনে,সেখানে দাড়িয়ে তিনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং বেশ কয়েকটি ছবিও তোলেন। তার ছবি তোলেন অরুপ বিশ্বাস।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলছে স্কুল, মমতার ছবিকে মিষ্টিমুখ করিয়ে ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের।
এরপর হাঁটতে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে কার্শিয়াংয়ে প্রায় ১২ কিলোমিটার রাস্তা হেঁটে ঘোরেন তিনি। জানান, “প্রশাসনিক ব্যাপার তো থাকবেই, তার সাথে সাথে নিজের মনকেও চাঙ্গা করা একান্তই প্রয়োজন।” হাঁটতে বেরিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এমনকী, রাস্তায় বসে চায়ের পেয়ালায় চুমুক দেন তিনি। রাস্তার পাশের দোকান থেকে কেনেন ২ জোড়া জুতো। একজোড়া বাচ্চার জুতো। আর একজোড়া চপ্পল নিজের জন্যে। সাথে ছিলেন অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।

কার্শিয়াংয়ের রাস্তায় বসেই চায়ে চুমুক দিচ্ছেন মুখ্যমন্ত্রী এমন সময় ইন্দ্রনীল সেন গেয়ে ওঠেন গান। সেই গানের সাথে হাঁটু চাপড়ে তাল দিতে দেখা যায় অরূপ বিশ্বাস কে। ভিড় জমে যায় মুখ্যমন্ত্রীকে দেখার জন্যে। সবমিলিয়ে জমজমাট ছিল পাহাড়ের আড্ডা। ফুরফুরে মেজাজে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কে। পাঁচদিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর পর দু’দিন প্রশাসনিক বৈঠক সেরেছেন তিনি। আগামীকালই তাঁর কলকাতায় ফেরার কথা। পাহাড় থেকে নেমেই গোয়া সফরে যাবেন তিনি।
কার্শিয়াংয়ের রাস্তায় বসেই চায়ে চুমুক মমতার, গান গাইলেন ইন্দ্রনীল, তাল দিলেন অরূপ!



