নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহে রাজ্যের সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা রয়েছে .বজ্রপাত নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দিনভোর NOTA-র সাথে লড়ল বামফ্রন্ট, জয়ী হয়েও জমানত বাঁচেনি কোথাও! কেন? #EDITORIAL
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বিহারের পশ্চিমপ্রান্ত এবং সংলগ্ন উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

চলতি মাসেই একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। তবে এখনও অবধি ঘূর্ণিঝড়ের সময় নির্ধারিত না হলেও, বাংলাদেরশের উপর কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে প্রকৃতির। হাওয়া অফিস আরও জানিয়েছে, অক্টোবর মাসে মোট তিনটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

পুজোর আগে ফের ভারী বৃষ্টির সম্ভবনার কথা জানালো হাওয়া অফিস
তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের উপর আছড়ে পড়তে পারে। নিম্নচাপের জেরে ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। কিন্তু রেহাই নেই দক্ষিণেরও। পুজোর আগেই ফের বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুজর আগেই ফের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই মত আবহাওয়া দফতরের।



