রঙ্গরসে মজেছে বাঙালি, দুর্গা পুজোর আবহে এবার ভাইরাল শোভন বৈশাখীর মহালয়া!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শোভনের চারপাশে বৈশাখীর নাচ এখন বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, বলা যায় শোভন বৈশাখী কে নিয়ে রঙ্গরসে মজেছে বাঙালি। একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা গেছে মন প্রান দিয়ে নাচছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর সেই নাচের তালে তালে হাততালি দিচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এবার সেই ভিডিও কে এডিট করে মহালয়া বানাল জনৈক অষ্টবসু প্রোডাকশন!

আরও পড়ুনঃ শোভনের চারপাশে বৈশাখীর নাচ, ‘আহা রে গানটা…’ রবি ঠাকুরের জন্যে আক্ষেপ ইমনের!

মম চিত্তে গানটি কে পরিবর্তন করে এক আধুনিক মহালয়ার রূপ দেওয়া হয়েছে শোভন বৈশাখীর নাচের ফ্রেম কে। লাখ লাখ ভিউ আর হাজার হাজার শেয়ার। রাজনীতির আবহে রঙ্গরস ভুলতে বাঙালির কাছে বর পাওনা এখন শোভন বৈশাখীর যুগলবন্দি। ‘বাজলো তোমার আলোর োইশাখী!গানটি কে প্যারোডি বানিয়ে করা হয়েছে ‘নাচল শোভন আর বৈশাখী!’

সেই ভিডিও দেখানোর আগে বলে রাখা ভাল, শোভন বৈশাখীর কর্মকান্ডে কটাক্ষ করেছেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র এবং ইমন চট্টোপাধ্যায়। ইমন তার ফেসবুকে লিখেছেন, “মম চিত্তের জন্য কষ্ট হচ্ছে, আহা রে গানটা”। যদিও সরাসরি শোভন অথবা বৈশাখীকে কটাক্ষ করেননি ইমন। তবে তাঁর লেখার উদ্দেশ্য নিয়ে কোন সন্দেহ নেই নেটিজেনদের। এদিকে সোশ‍্যাল মিডিয়ায় লোপামুদ্রা লিখেছেন, ‘এতদিনের গান গাওয়া আজ সার্থক হল’।

রঙ্গরসে মজেছে বাঙালি, দেখুন সেই প্যারোডি মহালয়া 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন