অষ্টম পে কমিশনে বড় সুখবর! কেন্দ্রীয় কর্মীদের বেতন একলাফে কত বাড়তে পারে জানাল রিপোর্ট

অষ্টম পে কমিশন কার্যকর হতে পারে ২০২৭ সালে। ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ ও বেসিক পে ৬৯ হাজার টাকার দাবিতে জোর কর্মচারীদের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অষ্টম পে কমিশন নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে, কতটা বাড়বে বেতন ও পেনশন— সেই প্রশ্নেই এখন নজর লাখ লাখ কর্মচারী ও অবসরপ্রাপ্তদের। এবার সেই অপেক্ষার মধ্যেই সামনে এল বড় আপডেট।

অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন এবং ন্যাশনাল মিশন ফর ওল্ড পেনশন স্কিম ইন্ডিয়ার জাতীয় সভাপতি ডঃ মনজিৎ সিং পটেলের বক্তব্য, অষ্টম পে কমিশনের সুপারিশ কার্যকর হতে আরও কিছুটা সময় লাগতে পারে। তাঁর দাবি, নতুন বেতন কাঠামো কার্যকর হতে ২০২৭ সালের এপ্রিল-মে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

সূত্রের খবর, ২০২৫ সালের অক্টোবর মাসে অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়। কমিশনকে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে।

সেই হিসাব অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল বা মে মাসে কমিশনের রিপোর্ট জমা পড়তে পারে। এরপরই কার্যকর হতে পারে নতুন বেতন ও পেনশন কাঠামো।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতামত ও দাবি জানার জন্য বৈঠক শুরু করেছে কমিশন। দিল্লি ও হায়দরাবাদে আলোচনা পর্ব শেষ হয়েছে।

আগামী ১ থেকে ৪ জুন শ্রীনগরে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর ৮ জুন লাদাখেও কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রধান দাবি, ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করা হোক। যদি সেই দাবি মানা হয়, তাহলে কর্মীদের বেসিক বেতনে বড়সড় বৃদ্ধি হতে পারে।

এছাড়াও, শেষ প্রাপ্ত বেতনের ৬৭ শতাংশ পেনশন হিসেবে দেওয়ার দাবি জানানো হয়েছে। পরিবার পেনশন ৫০ শতাংশ করার দাবিও উঠেছে কর্মচারী সংগঠনগুলির তরফে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল ন্যূনতম বেসিক বেতন বাড়িয়ে মাসে ৬৯ হাজার টাকা করা। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার দাবিও জানানো হয়েছে।

অষ্টম পে কমিশন নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও কেন্দ্রীয় কর্মীদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি অনেকটাই বাড়বে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর