নজরবন্দি ব্যুরোঃ লালবাজারে করোনার হানা। এই নিয়ে ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। লালবাজার সূত্রে খবর, নতুন করে তিনজন ডিসি কোভিড পজিটিভ হয়েছেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, অতিরিক্ত যুগ্ম কমিশনার এবং ৫ পাঁচ জন ডেপুটি কমিশনার র্যাঙ্কের আইপিএস অফিসার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা মিলিয়ে পজিটিভের সংখ্যা ৮০ এর ওপরে।
আরও পড়ুনঃ ফের করোনা আক্রান্ত হলেন লক্ষ্মীরতন শুক্লা, রয়েছেন আইসোলেশনে


লালবাজার সূত্রে খবর, এখনও অবধি ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার আরও তিন জনের আক্রান্তের খবর আসায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৬। একে একে আক্রান্ত হয়েছেন ডিসি ট্রাফিক সাউথ। মঙ্গলবার আরও তিন জনের দেহে করোনা পজিটিভ মেলে।
গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হতে শুরু করেছেন প্রথম সারীর করোনা যোদ্ধারা। এর মধ্যে আক্রান্ত চিকিৎসকদের সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করেছে। একদিনে আক্রান্ত হয়েছেন এনআরএস হাসপাতালের ৭০ জন চিকিৎসক, নার্স এবং রোগীরা। ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি অবধি কলকাতায় সংক্রমণের হার ২৯.০৭ শতাংশ। বাড়ছে বেসরকারি হাসপাতালে আক্রান্তের সংখ্যাও।
লালবাজারে করোনার হানা, বাড়ছে আক্রান্তের সংখ্যাও
ইতিমধ্যেই শহরের মধ্যে ২৫ টি কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। যে সমস্ত জায়গায় করোনার প্রভাব বেশী সেখানে চলছে স্যানিটাইজেশনের কাজ। কোনও আবাসনের ৩ থেকে ৪ জন আক্রান্ত হলেই সেই এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা।









