Digha Hilsa: বাজার গরম, দিঘায় উঠল ৮০ টন ইলিশ, কিন্তু দাম কি আকাশ ছোঁয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ষায় সেরকম বৃষ্টি না হলেও ঝিরঝিরে বৃষ্টি লেগেই আছে, পুবালি হাওয়ার হাত ধরে ইলিশের দেখা মিলল দিঘায়। ইলিশের (Hilsa Fish) জন্য একেবারে পারফেক্ট এই আবহাওয়া। তাই ইলিশরাও নিরাশ করছে না দিঘার (Digha) মৎস্যজীবীদের। শুধু নিরাশ হতে হচ্ছে মধ্যবিত্ত বাঙালিকে।

আরও পড়ুনঃ গেরুয়া নেতাদের সঙ্গে বৈঠকে আজ কলকাতায় মিঠুন, হঠাৎ কেন এমন উদ্যোগ?

বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের জুড়ি মেলা ভার। ইলিশ ভালোবাসে না এমন বাঙালি খুব কমই আছেন। শুধু বাঙালি কেনি দেশ-বিদেশের বহু মানুষ রূপোলী রানিকে পছন্দ করেন। আর এই বর্ষাতেই বাজারে ইলিশের দেখা পাওয়া যায়। কিন্তু প্রচুর ইলিশ জালে উঠলেও দামটা কিছুতেই কমছে না। এখনও মধ্যবিত্তের সাধ্যের বাইরেই রয়েছে ইলিশের দাম।

বাজার গরম, দিঘায় উঠল ৮০ টন ইলিশ, কিন্তু দাম কি আকাশ ছোঁয়া?

গত এক সপ্তাহে ৮০ টন ইলিশ উঠেছে দিঘায়। মৎস্যজীবীরা তাতে দারুণ খুশি। জানা গেছে গত রবিবার শুধু একদিনেই জালে উঠেছে ২৫ টন ইলিশ মাছ। তাছাড়া কোনও দিন ৫ টন, কোনও দিন ১০ টন করে ইলিশ তো উঠছেই। চলতি মরসুমে যা সর্বাধিক।

বাজার গরম, দিঘায় উঠল ৮০ টন ইলিশ, কিন্তু দাম কি আকাশ ছোঁয়া?

বাজার গরম, দিঘায় উঠল ৮০ টন ইলিশ, কিন্তু দাম কি আকাশ ছোঁয়া?

তবে ইলিশের দাম এখনও সাধারণ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। তাই দিঘার বাজারে ইলিশ কিনতে এসেও অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন বলে খবর। দিঘায় হাফ কেজির ইলিশ বিকোচ্ছে ৬০০-৭০০ টাকায়। আর যে ইলিশের ওজন হচ্ছে এক কিলো বা তার বেশি, সেই ইলিশের দাম ১২০০ টাকা। বেশি ওজনের ইলিশ কোথাও কোথাও দেড় হাজার টাকাতেও বিক্রি করা হচ্ছে। ক্রেতারা যার ফলে হতাশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত