৭০ হাজার কর্মী নিয়োগ। ফ্লিপকার্টের বড় সিদ্ধান্ত পুজোর মুখে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৭০ হাজার কর্মী নিয়োগ। ফ্লিপকার্টের বড় সিদ্ধান্ত পুজোর মুখে! সামনে পুজো। করোনা পরিস্থিতিতে কেনাকাটা বাড়বে অনলাইনে। তাই এবার সেই আশা থেকে ই-কমার্স ফ্লিপকার্ট সংস্থা বড় সংখ্যায় কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল। গ্রাহক পরিষেবা বাড়াতে উৎসবের মরসুমে ৭০ হাজার কর্মী নিয়োগ করবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট

আরও পড়ুনঃ জ্বর মানেই করোনা নয়। ভয় পাবেন না, জানুন কি করবেন কি করবেন না।

বাংলায় দুর্গাপূজা র সাথে সাথে আসছে গোটা দেশে নবরাত্রী উৎসব। এর পরেই দীপাবলি। এখন উৎসবের মরসুম। এই সময়ে গোটা দেশের ধুম পড়ে যায় কেনাকাটার। ইদানিং বাড়ছে অনলাইন ক্রেতার সংস্থা।করণা পরিস্থিতিতে অনলাইন কেনাকাটায় আগ্রহ দেখাচ্ছেন গ্রাহক আরো বেশি করে।

৭০ হাজার কর্মী নিয়োগ। ফ্লিপকার্টের বড় সিদ্ধান্ত পুজোর মুখে! পুজোর মুখে ভালো ব্যবসার আশা রাখছে ফ্লিপকার্ট সংস্থা। সেই জন্য ডিলিভারি একজিকিউটিভ থেকে স্টোর সব পদে চাই কর্মী।শুধু এই নয়, এছাড়াও ফ্লিপকার্ট জোট বেঁধেছে ৫০ হাজার ছোট দোকানের সঙ্গে, উৎসবের মরসুমে ক্রেতার হাতে দ্রুত পৌঁছানোর জন্য। প্রত্যন্ত গ্রাম থেকে ছোট শহরের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে আছে এইসব ছোট দোকান গুলি।

ফ্লিপকার্ট মনে করছে ছোট ছোট দোকান গুলি নিজের নিজের এলাকার সম্পর্কে এদের চেনা জানা বেশি থাকায় পণ্য দ্রুত পৌঁছানো যাবে গ্রাহকদের কাছে।ফ্লিপকার্ট সংস্থা জানিয়েছে, তারা অসমের নগাও থেকে কেরালা কান্নুর সর্বত্র পরিষেবা পৌঁছে দিতে চায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত