Execution: চলতি বছরে ফাঁসি হয়েছে ৬৮৫ জনের, যার মধ্যে বহু নাবালক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রসঙ্ঘের শিশু অধিকার কনভেনশনের আইন লঙ্ঘন করার অভিযোগ উঠলো ইরানের বিরুদ্ধে। সম্প্রতি সামনে এসেছে ১৭ বছরের এক নাবালককে ফাসিরকাঠে ঝোলাচ্ছে ইরান। এই প্রথম নয়। এর আগে এরকম বহু নাবালককে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছে ইরানে।

আরও পড়ুনঃ ‘প্রতিবাদী’ যুবকের গলায় কাঁচির কোপ! খুন ঘিরে চিংড়িঘাটায় চলছে গণপ্রহার, অবরোধ

জানা গেছে ওই ১৭ বছরের নাবালক ভাঙ্গারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সেই কাজের জায়গাতেই অন্য আক ব্যক্তির সাথে তার বচসা বাঁধে। এরপর ওই নাবালক রাগ সামলাতে না পেরে ওই ব্যাক্তিকে খুন করে দেয়। এই ঘটনার জেরেই কিশোরের ফাঁসির সাজা হয়। প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও তার ফাঁসিতে নারাজ বহু ইরানবাসী।

চলতি বছরে ফাঁসি হয়েছে ৬৮৫ জনের! ফাঁসির কাঠে ঝুলেছে ১৭র তরুণও
চলতি বছরে ফাঁসি হয়েছে ৬৮৫ জনের! ফাঁসির কাঠে ঝুলেছে ১৭র তরুণও

কারন ১৮ বছরের কম বয়সিদের ফাঁসির রায় শোনানো মানে শিশু অধিকার কনভেনশনের আইনের বিপরীতে যাওয়া। তবে এই নিয়ম বার বার লঙ্ঘন করেছে ইরান। জানা যাচ্ছে শেষ ১০ বছরে প্রায় ৬৭ জন নাবালকের ফাঁসি হয়েছে। এর আগে ১৫ বছরের এক নাবালিকাকেও ফাঁসির কাঠে ঝোলানোর খবর সামনে এসেছিল।

চলতি বছরে ফাঁসি হয়েছে ৬৮৫ জনের! ফাঁসির কাঠে ঝুলেছে ১৭র তরুণও

চলতি বছরে ফাঁসি হয়েছে ৬৮৫ জনের! ফাঁসির কাঠে ঝুলেছে ১৭র তরুণও

এখন অবধি ফাঁসির নিরিখে ইরান সবথেকে বেশি এগিয়ে। চলতি বছরে ফাঁসি হয়েছে প্রায় ৬৮৫ জনের। এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১০ বছরে প্রতি বছর গড়ে ইরান ১০০০ জনকে ফাঁসির কাঠে ঝোলাতে পারে। সমীক্ষা তাই বলছে। যার মধ্যে থাকতে পারে বেশ কিছু নাবালকও। ফলে মানবাধিকার গোষ্ঠীর তরফ থেকে নেওয়া হবে বিশেষ আইনি ব্যবস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত