Uttarkashi Tunnel: নতুন যন্ত্র জোগাড় করা সম্ভব হয়নি, উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার করতে লাগতে পারে আরও একমাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরকাশীর সুড়ঙ্গে গত ১৫ দিন ধরে যেসমস্ত শ্রমিক আটকে রয়েছে, তাদের এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ৪১ শ্রমিকের উদ্ধার কাজ এখনও অব্যহত। এর আগে বহুবার উদ্ধার কাজ ব্যহত হয়েছে। শুক্রবার রাতেও বিকল হয়ে গিয়েছিল যন্ত্র। তবে ফের আজ থেকে নতুন করে শুরু হবে শ্রমিক উদ্ধার পর্ব। কিন্তু কোন সকল শ্রমিককে নিরাপদে ঘরে ফেরানো জানে নিশ্চিত করে কেউই বলতে পারছে না।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

এতদিন ধরে আমেরিকায় তৈরি অগার যন্ত্রটি দিয়েই উদ্ধার কাজ চলছিল। কিন্তু শুক্রবার রাতে সেই যন্ত্রই বিকল হয়ে যায়। ফলে উদ্ধার করতে আগের তুলনায় আরো বেশি সময় লাগবে। অবলম্বন করতে হবে নয়া পদ্ধতি। আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের মতে শ্রমিকদের বের করতে প্রায় মাস খানেক সময় লাগবে। বড়দিনের আগে তারা আলো দেখতে পারবেনা সূর্যের।

নতুন যন্ত্র জোগাড় করা সম্ভব হয়নি, পিছিয়ে গেল উদ্ধার কাজ
নতুন যন্ত্র জোগাড় করা সম্ভব হয়নি, পিছিয়ে গেল উদ্ধার কাজ

তবে সুড়ঙ্গ খোঁড়ার বেশিরভাগ কাজই হয়ে গিয়েছে। এখন মাত্র বাকি আর ১০ মিটার। তাহলে এত সময় কেনো লাগবে? জানা যাচ্ছে যন্ত্র নতুন করে আর বানানো সম্ভব নয়। ফলে বাকি শ্রমিকরা কাস্তে শাবল দিয়েই সুড়ঙ্গ খুড়বে বাকিটা। এমনকি কিছু শ্রমিককে হাত দিয়েও মাটি খোঁড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন যন্ত্র জোগাড় করা সম্ভব হয়নি, পিছিয়ে গেল উদ্ধার কাজ

নতুন যন্ত্র জোগাড় করা সম্ভব হয়নি, পিছিয়ে গেল উদ্ধার কাজ

হায়দ্রাবাদ থেকে একটি পরিকল্পনা চলছে। তবে সেটি আদেও আসবে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি যন্ত্রটি এসে পৌঁছায় তাহলে সুড়ঙ্গ খুঁড়তে খুব মাসখানেকের কম সময় লাগবে। ৪১ শ্রমিক সুরক্ষিত অবস্থায় আছে কিনা সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই একমাস শ্রমিকরা কিভাবে সুরক্ষিত থাকবে তা নিয়েও উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত