Chingrighata Murder: ‘প্রতিবাদী’ যুবকের গলায় কাঁচির কোপ! খুন ঘিরে চিংড়িঘাটায় চলছে গণপ্রহার, অবরোধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যুবক খুনের ঘটনায় এই মুহূর্তে ফুঁসছে চিংড়িঘাটা। পুলিশের সামনেই অভিযুক্তকে সাধারন মানুষ মারধর করছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। চিংড়িঘাটা রণক্ষেত্র নিয়ে উত্তাল সর্বত্র। অভিযুক্ত বিট্টু সর্দার গুরুতর আহত। তাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ নতুন যন্ত্র জোগাড় করা সম্ভব হয়নি, উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার করতে লাগতে পারে আরও একমাস

আজ সকালে অভিযুক্তকে রাস্তায় হাটতে দেখতে পায় সাধারন মানুষ। এরপর তারা লোক জড়ো করে, বিট্টু সর্দারকে মারতে শুরু করে। ঝমেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিট্টুকে উদ্ধার করে ট্যাক্সি তে তোলে। কিন্তু শেষরক্ষা হয়নি।

1 106

ট্যাক্সি থেকে তাকে ক্ষিপ্ত জনতা টেনে হিজরে বের করে। এরপরে তাকে বেধরপ মারধর করে। পুলিশ অনেক আটকানোর চেষ্টা করেও বিপুল জনস্রোতকে আটকাতে পারেনি। ক্ষিপ্ত জনতা তাকে পিটিয়ে রক্তাক্ত করে দেয়। আপাতত চিকিৎসা চলছে তার।

‘প্রতিবাদী’ যুবকের গলায় কাঁচির কোপ! অভিযুক্ত গনপিটুনিতে রক্তাক্ত 

2 16

ঘটনাটির সুত্রপাত হয় শনিবার রাতে। চিংড়িঘাটার জগদ্ধাত্রী পুজোর ভাসানে সাউন্ড বক্স বাজানো নিয়ে চালু হয় বচসা। বচসা হয় বিট্টু এবং সাহেব আলি নামক দুই যুবকের। ঝমেলায় জেরে সাহেবকে গলায় কাঁচির কোপ মারে বিট্টু। এমনকি তার পেটে এবং আরও বহু জায়গায় কাঁচি দিয়ে আঘাত করা হয়। এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর