সভা কক্ষে হট্টগোল-বিধিভঙ্গ, একসঙ্গে সাসপেন্ড তৃণমূলের ৬ সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সভা কক্ষে হট্টগোল, বারবার বলার পরেও চুপ করেননি তৃণমূলের সাংসদরা। উল্টে বানচাল করছিলেন অধিবেশন। এর পরেই একসঙ্গে তৃণমূলের ৬ সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করেছেন চেয়ারম্যান ভেঙ্কইয়া নাইডু।

আরও পড়ুনঃ বানভাসি এলাকায় নামবে না হেলিকপ্টার, শেষ মুহুর্তে খানাকুল গেলেন না মমতা

এই ছয় সাংসদ হলেন, দোলা সেনা, নাদিমূল হক, মৌসম নূর, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস এবং অর্পিতা ঘোষ। এর আগেও তৃণমূল সাংসদ শান্তনু সেন সানপেন্ড হয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল কেন্দ্রীয় রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সংসদ কক্ষে পেগাসাস নিয়ে বক্তব্য রাখার সময় সেই কাগজ ছিনিয়ে নেন শান্তনু।

সভা কক্ষে হট্টগোল, নোটিস জারি করে সাসপেন্ড করা হল তৃণমূলের ৬ MP কে। 

সভা কক্ষে হট্টগোল-বিধিভঙ্গ, একসঙ্গে সাসপেন্ড তৃণমূলের ৬ সাংসদ
সভা কক্ষে হট্টগোল-বিধিভঙ্গ, একসঙ্গে সাসপেন্ড তৃণমূলের ৬ সাংসদ

এবং অব্যবহিত পরেই সেই কাগজ ছিঁড়ে উড়িয়ে দেন স্পিকারের দিকে। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা প্রত্যেকেই এই ঘটনার নিন্দা করেছিলেন। কৃতকর্মের শাস্তি স্বরূপ সমগ্র বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে।

সভা কক্ষে হট্টগোল-বিধিভঙ্গ, একসঙ্গে সাসপেন্ড তৃণমূলের ৬ সাংসদ
সভা কক্ষে হট্টগোল-বিধিভঙ্গ, একসঙ্গে সাসপেন্ড তৃণমূলের ৬ সাংসদ

শান্তনুর পর আজ একধাক্কায় ৬ জন। রাজ্য সভা থেকে সাসপেন্ড হলেন এবং কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছে তাঁদের। হট্টগোল, কক্ষের মধ্যে চিৎকার করা, বিধিভঙ্গ করা প্রভৃতি কারণে বিজ্ঞপ্তি জারি করে ৬ জনকে সাসপেন্ড করেছেন চেয়ারম্যান ভেঙ্কইয়া নাইডু।

তবে সাসপেন্ড শুধুমাত্র আজকের জন্যই। উল্লেখ্য মমতা সরকারের সাংসদরা শুরু থেকেই পরিকল্পনা করেছেন কেন্দ্রের সমস্ত মুদ্দায় বিরোধী সুর চড়াবেন তাঁরা। সেই মতো অধিবেশনের শুরু থেকেই পেট্রোপন্যের দাম থেকে পেগাসাস সব নিয়েই সংসদের বাইরে-ভেতরে আওয়াজ উঠিয়েছেন। মাঝে সেই আওয়াজে সুর দিয়ে এসেছেন খোদ মমতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর