Hilsa: পুজোর আগেই রাজ্যবাসীকে উপহার হাসিনার, রাজ্যে এল ৫০০টন পদ্মার ইলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যবাসীর জন্য সুখবর। পুজোর আগেই পুজোর উপহার দিল বাংলাদেশ। পুজোর আগেই ৫০০ টন ইলিশ পাঠাচ্ছে হাসিনা সরকার। সীমান্ত দিয়ে ধাপে ধাপে দু হাজার মেট্রিক টনেরও বেশি ইলিশ (Hilsa) পাঠাচ্ছে হাসিনা প্রশাসন। এবার দুর্গাপুজোয় ২৪৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করার অনুমতি দিয়েছে হাসিনা সরকার।

আরও পড়ুন: পুজোর সময় চা-বিস্কুট-তেলেভাজার ব্যবসা, বিশেষ উপদেশ মমতার

জানা গিয়েছে, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক ৪৯টি প্রতিষ্ঠানকে এই ইলিশ রফতানি করার অনুমতি দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ মেট্রিক টন পর্যন্ত ইলিশ রফতানি করতে পারবে। তবে, যারা ওপার বাংলা থেকে ইলিশ পাঠাবেন তাদের কিছু শর্ত মানতে হবে। জানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ২০২১-২০২৪- এর রফতানি নীতির বিধি অনুসরণ করতে হবে।

পুজোর আগেই রাজ্যবাসীকে উপহার হাসিনার, রাজ্যে এল ৫০০টন পদ্মার ইলিশ
পুজোর আগেই রাজ্যবাসীকে উপহার হাসিনার, রাজ্যে এল ৫০০টন পদ্মার ইলিশ

পুজোর আগেই রাজ্যবাসীকে উপহার হাসিনার, রাজ্যে এল ৫০০টন পদ্মার ইলিশ

16 16

যে ইলিশ পাঠানো হচ্ছে তার পরীক্ষা করতে হবে। এই পরীক্ষা করবে শুল্ক কর্তৃপক্ষ। ইলিশ মাছ পাঠানোর পরেই এই সংক্রান্ত কাগজ জমা দিতে হবে নির্দিষ্ট দফতরে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, কেউ অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রফতানি করতে পারবে না। এই অনুমতির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই জন্য ৪৯টি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বাজারে আসতে শুরু করে দিয়েছে বাংলাদেশের ইলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত