সিবিআই অফিসার সেজে গরু বোঝাই লরি থেকে তোলাবাজি! গ্রেফতার ৫

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআই অফিসার সেজে গরুর গাড়ি থেকে টাকা তুলতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল পাঁচ জন দুষ্কৃতী। নবান্ন দখলের যখন লড়াই চলছে বাংলায় তখন রাজনীতির আঙিনায় অন্যতম চর্চিত বিষয় হল গরু এবং কয়লা পাচার। যুযুধান প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল একে অপরের দিকে আক্রমণ শানাচ্ছে কয়লা এবং গরু পাচার কে হাতিয়ার করে। এই পরিস্থিতিতে গরুপাচার কে হাতিয়ার করে দুষ্কৃতিরা সচেষ্ট হল তোলাবাজি করতে!

আরও পড়ুনঃ “কৃষকরা চাইলে এই আইন মানতেও পারেন, নাও মানতে পারেন” লোকসভায় জানালেন মোদি!

- Advertisement -

কয়লা এবং গরু পাচার কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সেই তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিক সেজে গরু বোঝাই গাড়ি থেকে তোলা তুলতে গিয়ে গ্রেফতার হল পাঁচ জন। বুধবার রাতে অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করে নিউটাউন ইকোপার্ক থানার পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গরু পাচার তদন্তের আবহে কয়েকজন ফেক সিবিআই আধিকারিক সেজে তোলাবাজি করছে বিভিন্ন এলাকায়। এই খবর ছিল পুলিশের কাছে। এই চক্রকে আটক করার জন্যে খুঁজছিল পুলিশ। কিন্তু বুধবার রাতে আচমকাই তোলাবাজরা সক্রিয় হয়ে ওঠে নিউ টাউন আকাঙ্খা মোড়ে। তাঁরা একটি গরু বোঝাই গাড়িকে আটকায়। গাড়িটি হুগলি থেকে এসেছিল। আকাঙ্খা মোড়ে সিগনালে দাঁড়াতেই এগিয়ে আসেন পাঁচজন।

ভুয়ো আধিকারিক রা গাড়ির চালককে কাগজপত্র দেখাতে বলেন। তাঁরা সিবিআই আধিকারিক সেজে লড়ির চালক কে বুঝিয়ে ফেলেন, এগিয়ে যাওয়ার ছাড়পত্র পেতে হলে টাকা দিতে হবে। এমন সময়, সেখানে হাজির হয় ইকোপার্ক থানার টহলদারি ভ্যান। গরু বোঝাই গাড়ি ঘিরে জটলা দেখে থামে পুলিশের টহলদারি ভ্যান। ফেক সিবিআই আধিকারিকদের সাথে কথা বলে সন্দেহ হয় পুলিশের। পরে পরিচয় পত্র দেখতে চাইলে তাঁরা চম্পট দেওয়ার চেষ্টা করে।

সিবিআই অফিসার সেজে গরুর গাড়ি থে টাকা তোলা ৫ জনকেই ধরে ফেলে পুলিশ। তাঁদের গ্রেফতার করা হয়। আজ বারাসাত আদালতে তুলে দুষ্কৃতীদের হেফাজতে চাইবে পুলিশ।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর