“কৃষকরা চাইলে এই আইন মানতেও পারেন, নাও মানতে পারেন” লোকসভায় জানালেন মোদি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভায় জবাবি ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান”নয়া কৃষি আইন কোনও ভাবেই বর্তমান মাণ্ডি ব্যবস্থাকে নস্যাৎ করবে না। এই আইন কারও ওপর জোর করে চাপিয়েও দেওয়া হচ্ছে না। কৃষকরা চাইলে এই আইন মানতেও পারেন, নাও মানতে পারেন”

আরও পড়ুনঃ পুলিশদের জন্য সুখবর! ভোটের আগেই বেতন সহ মহার্ঘ্য ভাতা বাড়াচ্ছে রাজ্য!

এদিন লোকসভায় পাশাপাশি তীব্র কটাক্ষ করলেন তাঁর ভাষায় ‘আন্দোলনজীবী’দের।বুধবার নরেন্দ্র মোদি বলেন, নয়া কৃষি আইন কৃষি ক্ষেত্রে একটি নতুন ব্যবস্থা। কোনও কৃষক যদি মনে করেন তিনি পুরনো ব্যবস্থায় বেশি উপকৃত হবেন তিনি সেটাই ‌ব্যবহার করতে পারেন। যেখানে ইচ্ছে সেখানেই ফসল বিক্রি করতে পারেন।

প্রধানমন্ত্রী এই সংস্কারকে জরুরি বলেও তুলে ধরেন। পাশাপাশি বলেন,এই আইন বলবৎ হতেই এমএসপি তে কেনাবেচা বেড়েছে।

এদিন মোদি আন্দোলনকারী কৃষিজীবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন,”কেন্দ্র তো বটেই, দাবিদাওয়া নিয়ে পথে নামা কৃষকদের প্রতি সংসদের শ্রদ্ধা রয়েছে। সেই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বিষয়টি খতিয়ে দেখছেন।”

কিন্তু বিরোধীদের জন্য তাঁর মুখে ছিল কড়া সুর। তিনি বলেন, “লোকসভার কাজে যারা বাধা দিচ্ছেন তারা সুপরিকল্পিত ভাবেই এ কাজ করছেন। কারণ তাঁরা মানুষ যে ঠিক পথে হাঁটছে, তা তাদের হজম হচ্ছে না।”এদিন কৃষি আন্দোলন নিয়ে সরকারি অবস্থান স্পষ্ট হতেই কক্ষ ত্যাগ করে কংগ্রেস সাংসদরা।কক্ষ ত্যাগ করে তৃণমূলও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন