ট্যাংরায় মহিলা-সহ ৫ বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ট্যাংরায় মহিলা-সহ ৫ বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ফের দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ট্যাংরা। আর এই ঘটনায়, জখম হয়েছেন মহিলা-সহ পাঁচজন। অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ট্যাংরার মথুরবাবু লেনে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। বহু কর্মীই ছিলেন সেখানে।

আরও পড়ুনঃউত্তপ্ত দুর্গাপুর, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি।

অভিযোগ, আচমকাই একদল দুষ্কৃতী সেখানে গিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। বেধড়ক মারধরও করা হয় তাঁদের। আর এতে রেহাই পাননি মহিলা কর্মীরাও। রীতিমতোন ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ট্যাংরা। পরে মহিলা-সহ আহত পাঁচ কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

তবে বিজেপির অভিযোগ, পরিকল্পনামাফিক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তাদের কথায়,বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ট্যাংরা এলাকাতেই বেধড়ক মারধর করা হয়েছিল এক বিজেপি কর্মীকে। নির্বাচন যত এগোচ্ছে, রাজ্যে তত ছড়াচ্ছে রাজনৈতিক অশান্তি।

ট্যাংরায় মহিলা-সহ ৫ বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। দুই দলের মধ্যেকার দ্বন্দ্বে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সম্প্রতি দুই বিজেপি নেতা ও এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এসব নিয়েই সরগরম রাজ্য-রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন