১ জুন শেষ হল লোকসভা নির্বাচন। আর সেখানে অত্যন্ত দুঃখের খবর। শেষ তথা সপ্তম দফায় একদিনে উত্তরপ্রদেশে প্রাণ গেল ৩৩ জনের। হিট স্ট্রোকের কারণে। আর গণতন্ত্রের উৎসবে মৃত্যুমিছিলের সাক্ষী থাকল গোটা দেশ।
আরও পড়ুন: সব ভুয়ো, আমরাই বেশি আসন পাব! বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ মমতা
উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নভদীপ রিনওয়া জানিয়েছেন, তাপপ্রবাহের জেরে এক দিনেই মৃত্যু হয়েছে ৩৩ জন ভোটকর্মীর। শুক্রবার ভোটের কাজে যোগ দিতে যাওয়ার আগেই উত্তরপ্রদেশের মির্জাপুরে ১৩ জন ভোটকর্মীর মৃত্যু হয়েছিল। প্রত্যেকেরই উচ্চ রক্তচাপ এবং জ্বরের উপসর্গ ছিল বলে সূত্রের খবর।

গণতন্ত্রের উৎসবে মৃত্যুমিছিল, শেষ দফায় হিট স্ট্রোকে প্রাণ গেল ৩৩ জন ভোটকর্মীর
তীব্র গরমে উত্তরপ্রদেশে আগের দফাগুলিতেও মৃত্যু হয় অনেক ভোট কর্মীর। শেষ দফাতেও তার অন্যথা হল না। মৃত্যু হল ৩৩ জনের। বহু ভোটকর্মী অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি রয়েছেন। যে সব ভোটকর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। শুধু উত্তরপ্রদেশই নয় বিহারেও গত ৪৮ ঘণ্টায় ১৮ জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে।



